রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে’প্রসূতির অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিলগালা ও তদন্ত কমিটি গঠন

আপডেট:

নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১১ এপ্রিল, ২০২৬
​ফেনী শহরের ‘ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে’ সিজারিয়ান অপারেশন পরবর্তী জটিলতায় লিজা (২২) নামে এক প্রসূতির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।গতকাল শনিবার (১১ এপ্রিল) এই ঘটনা ঘটে। মৃত লিজা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। চিকিৎসায় অবহেলা ও কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ ওঠার পর জেলা স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ও সিলগালা করে দিয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, সিজারিয়ান সেকশন অপারেশনের পর লিজার শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জেলা স্বাস্থ্য বিভাগে তোলপাড় সৃষ্টি হয়। খবর পাওয়ার পরপরই ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম কর্মকর্তাদের নিয়ে ওই হাসপাতালে ছুটে যান। তবে স্বাস্থ্য বিভাগের টিম পৌঁছানোর আগেই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কোনো কর্তৃপক্ষকে সেখানে পাওয়া যায়নি; তারা সবাই গা ঢাকা দেন।প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষের অনুপস্থিতি এবং প্রসূতির মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের সহায়তায় হাসপাতালটি সিলগালা করে দেন সিভিল সার্জন। অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি জনাব মজিবুর রহমান।ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. ফৌজুল আজিম।সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন।বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির আহ্বায়ক জনাব আব্দুল মোতালেব হুমায়ুন এবং সদস্য সচিব জনাব হাফিজুর রহমান।রোগীদের স্থানান্তর ও তদন্ত কমিটি,​ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার সময় সেখানে চিকিৎসাধীন থাকা অন্যান্য রোগীদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফেনীতে স্থানান্তর করা হয়েছে।এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।​সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম লিজার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “চিকিৎসা সংক্রান্ত যেকোনো অনিয়ম বা অবহেলার বিরুদ্ধে জেলা স্বাস্থ্য বিভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ফেনীবাসীকে আশ্বস্ত করতে চাই যে, কোনো ধরণের গাফিলতি সহ্য করা হবে না এবং বিধি অনুযায়ী দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।” বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত