লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তারিখ ঃ ২৩.০৪.২০২৪
আপনি যতোটা ভালো কাজ করবেন ততটা আপনার মানসিকতা ধারালো হবে। মন পবিত্র হবে। আপনার কথা ভগবান/আল্লাহ /ঈশ্বর শুনবেন! আপনার মনের কষ্টে কাউকে অভিশাপ দিলে, আপনার দীর্ঘশ্বাসে পতন হতে পারে ঐ নরপশু! ইসলাম ধর্মের মতে আপনি “মুত্তাকী” হলে আপনার কথা আল্লাহ শুনবেন। আপনি সত্যিকার নামাজ রোজা হজ্ব যাকাত পূজাঅর্চনা করলে
আপনি তার ফেরত ফল পাবেন! এটা ই হচ্ছে আল্লাহ/ভগবান/ঈশ্বর যিনি হন তার equal and opposite reaction. পদার্থ বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র। তবে শুধু মাথায় একটা টুপি, মুখে কিছু দাড়ি, একটা গেরুয়া বা লম্বা কোর্তা কোন বিশেষ গোষ্ঠী নয় যারা সৃষ্টি কর্তার প্রিয়। পোপ মাথায় টুপি দেন, রবীন্দ্রনাথ দাড়ি রাখতেন,
জিন্নাহ নেহেরু টুপি পরতেন, লম্বা কোর্তা সৌদি জাতীয় পোশাক, আপনার মন কে পবিত্র করুন, মুত্তাকী হন! মুত্তাকী শব্দ টা সব ধর্মের লোকের জন্য প্রযোজ্য।
প্রিয় পাঠক, বিশ্বে যুদ্ধ বিগ্রহ লাগায় রাখতে “জো বাইডেন স্যার ও তার দেশ ” সবসময়ই শত কৌশল আটেন। আপনার নিজ দেশে কিছু শয়তান লোক তাদের সাহায্যের হাত বাড়ায় দেন কখন ও ধর্মের মুখোশে কখনও গনতন্ত্র মানবতা মনুষ্যত্ব প্রতিষ্ঠার কথা বলে। সেই সুরে যারা সুর মিলিয়েছে তারা ধ্বংস হয়েছে, মার্কিন বিপদ দেখলে পালিয়েছে!
১. নতুন করে ইউক্রেন কে ৬০.৮ বিলিয়ন ডলার দিলো যুদ্ধ চালায় যেতে, দেশটা যতটুকু ম্যাপে আছে বাকী টুকুন মুছে দিতে।
২. ইসরায়েল কে দিলো ২৬.৮ বিলিয়ন। গত ২০২৩ সালে ২২ হাজার ফিলিস্তিনের মুসলমান হত্যা করেছে আরো হত্যা করার জন্য অস্ত্র কিনতে। সাথে ইরানকে সোজা করা।
২০১৩ সালে আল-কায়দা ও আইএসএস জঙ্গি গোষ্ঠী নির্মূল করতে নাইজারে ১০ কোটি ডলার ব্যয়ে সামরিক ঘাটি করেছিলো! আপনি জানেন তো, যে আল-কায়দা সেই আমেরিকা যে আইএসএস সেই আমরিকা! যে লাদেন সেই আমেরিকা —
রাশিয়া তাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ঘাটি সেনা অফিসার যুদ্ধ বিমান অস্ত্র দিয়ে সে দেশের নতুন সরকার কে! চলতি ঘটনা।
১৯১৪ সালে ১ম বিশ্ব যুদ্ধে আমেরিকা লাভবান হয়েছে!
বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে বুলেটে হত্যা হয় অস্টিয়ার যুবরাজ ফার্ডিনান্ড, বেঁধে গেলো বিশ্বযুদ্ধ চার বছরের জন্য মনে হয় ৫ ম শ্রেনীতে পড়েছিলাম, নাম ভুলি নাই! দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো ১৯৪৫ সালের দিকে। মোটা জরিমানা আদায় করে আমেরিকা ধনী হলো আর যুদ্ধে সবদেশ মিলে যে সেনা মরলো তার থেকে বেশী মরলো রাশিয়ার একার, তার কোন লাভ হলো না! কথা হলো কেউ আর লাঠিয়াল বাহিনী পালন করবে না তাই সোভিয়েত জোট WARS ভেঙে দিলো কিন্তু বেঈমানী করলো আমেরিকা তার NATO আজ ও জীবিত। ৮০০ সেনা ঘাটি সারা বিশ্বে তবুও বাইডেন স্যারদের ঘুম হয় না। আমাদের দেশের কিছু অনুর্বর মস্তিষ্কের মানুষ আমেরিকা কে ভগবান ভাবে, পিটার হাস ভগবানের দান বলে বেড়ায়। কওমি মাদ্রাসা শিক্ষা ঢেলে সাজানো প্রয়োজন। যোগ করা উচিত বিজ্ঞান বাংলা ইতিহাস ভূগোল, তা হলে এরা হতো সত্যিকারের
দেশ দরদী।
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
দান কাকে করবেন? গরীব আত্বীয়, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী, ঋণগ্রস্ত কে, দাস মুক্তি তে।
আল কুরআন, সূরা বাকারা, আয়াত – ১৭৭. লক্ষ্য করুন, কোথাও মাদ্রাসা মসজিদ বলা হয় নাই! আমরা ব্যবসায়ীদের ফাঁদে যাকাত ঢালছি —-
ক্যাপশন ঃ
আমার ছাদ বাগানের অম্বর মুকুল।



