বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দক্ষ কর্মী নিয়োগ দিবে র্জামানী বাংলাদেশীরা পরিহন, হোটেল, রেস্তোরাঁ যেতে পারবে

আপডেট:

জনসংখ্যা ক্রমেই কমতে থাকায় কর্মী সংকটে পড়েছে জার্মানি। এ সংকট কাটাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে দক্ষ কর্মী খুজঁছে দেশটি। ভাষা দক্ষতা থাকলে সহজেই জার্মানিতে যেতে পারবেন বাংলাদেশিরা।পরিবহন, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও আইটিসহ বিভিন্ন খাতে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির প্রতি বছর অন্তত চার লাখ বিদেশি কর্মীর প্রয়োজন বলে জানিয়েছে সেই দেশের ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি।জার্মান সরকারের একাধিক কর্মকর্তা জানান, দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার যেসব দেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে বর্তমানে বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো কোটার ব্যবস্থা নেই বলেও জানান তারা।শুক্রবার ভারতীয় দক্ষ কর্মীদের জন্য বছরে ভিসার সংখ্যা ২০ হাজার থেকে বাড়িয়ে ৯০ হাজার করার ঘোষণা দিয়েছে জার্মানি। চ্যান্সেলর ওলাফ শুলজ দিল্লি সফরকালে এ ঘোষণা দেওয়া হয় বলে জানানো হয়েছে ডয়চে ভেলের প্রতিবেদনে। পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য দুদেশে চলাচল আরও বাড়াতে একটি অভিবাসন চুক্তি স্বাক্ষর করে দুই বছর আগে ভারত ও জার্মানি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত