আনোয়ারা মোরশেদ (বুলেট)
গত ১৬ বছর ফেনীর বি,এন পি রাজনীতিতে যারা কারাবরন, কাউয়া আওয়ামিলীগের সাথে আপোষ না করে পথ চলছে তাদেরকে এখন কোনঠাসা হয়ে পড়তে হচ্ছে। বিষয়টি সাধারণ কর্মী সমর্থকেরা ভালো চোখে দেখছেনা। এখন পদ পাওয়ার জন্য অনেক খোলাস খুলতে শুরু করেছে। ফেনীতে সাবেক এম,পি নিজাম উদ্দিন হাজারী সাথে লিয়াজোঁ করে অনেকে, জায়নাল হাজারীর বিরোধীতা করে, সুযোগ সুবিধা নিয়েছে। যারা বি,এন,পি ও অঙ্গ সংঠন সমুহের নেতা কর্মীদের আগলে রেখেছেন তাদের অবস্থা এখন তেমন একটা সুবিধার না বলে ক্ষোভ প্রকাশ করে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা। নব্য বি,এন,পির আধিক্য লক্ষ্য করা যায়। এই বিষয়টি ত্যাগী নেতা কর্মীদের ফেইসবুক লিখা দেখলে বুঝা যায়। নিজাম হাজারী মুক্ত ফেনী এখন চর দখলের মতো হয়ে উঠেছে। মুক্ত বাতাসে যারা রাজনীতি চর্চা করে দলকে আগলে রাখবে তারা এখন পিছিয়ে আছে। এই অবস্থা চলতে থাকলে কাউয়া আওয়ামিলীগর মতো হবে বলে সাধারণ বি,এন,পি সমর্থকেরা বলা বলি করছে। ফেনীতে গত সরকারের আমলে সবচেয়ে বেশী নির্যাতিত নেতাদের মধ্যে ফেনী জেলা বি,এন, পি যুগ্ন আহ্বায়ক গাজী মানিক কারাগারে বেশী সময় কাটিয়েছে,তার বিরুদ্ধে ৯০টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে। জেলা বিএনপি ও যুবদল, ছাত্রদল, সহ সব ছেয়ে জনপ্রিয় নেতা গাজী মানিক, বিএনপি জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার ৯০ গন আন্দোলন থেকে উঠে আসা নেতা সৎ ও নির্ভযোগ্য দলের ও অন্যান দলে তার বেশ গ্রহনযোগ্যতা রয়েছে, বিএনপি সদস্য সচিব আলাল ও গত সরকারের আমলে আপোষহীন ছিলেন নিজাম হাজারী সাথে সেই কারনে বহুবার কারাবরন করতে হয়েছে। তবে বর্তমানে ফেনী জেলা বিএনপি নিয়ে সাধারণ জনগন নানা কথা বলছে ৫ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে নিজাম হাজারী ও তার অনুসারীরা না থাকায় অনেকে সুযোগ নিচ্ছে। নানা দখল বানিজ্য হয়েছে বলে সাধারণ মানুষ বলাবলি করছে। এটি থেকে বের হতে না পারলে ভবিষ্যতে বিএনপি ভরাডুবির আশংকা করছে বিএনপি কর্মী সমর্থকেরা।

