বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দখল দূষণ ও যানজটের শহর ফেনী

আপডেট:

আনোয়ার মোরশেদ বুলেট

ফেনী বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক শহর,বন্যা ও রাজনৈতিক পটপরিবর্তনের পর জনজীবনে যে দূর্ভোগের সৃষ্টি হয় তা অব্যবহত রয়েছে। নিজাম হাজারী সহ তার সহচরীদের দূর্নীতির ফলে ফেনীর খাল গুলো দখল করে পানি প্রবাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ছিলোনা বলে চলে। বৈষাম বিরোধী ছাত্র আন্দোলন ফলে যে পরির্বতন হয় তা থেকে ফেনী পৌরবাসী ও উপজিলা জনগন কোন সুফল পায়নি। উল্টো জনদূর্ভোগ বড়ে গেছে। শহরের সড়ক গুলো হকারদের দখলে চলে গেছে। ফেনীর আইন শৃঙ্খলা জোড়াতালি দিয়ে চলছে। ফেনী পৌরসভা পুরান সেই লোকবল রয়েছে। এদের নিয়োগ ক্ষতিয়ে দেখা ধরকার। পৌরসভার ও থানা পুড়িয়ে জনগনের ক্ষতি আরো তীব্র হয়েছে। ট্রাফিক পুলিশ ঠিক মতো কাজ করছেনা। সি,এন,জি, ব্যাটারি চালিত রিস্কা শহরে প্রতি সড়ক সড়ক দখল করে আছে। বাংলাদেশের খুলনা, বরিশাল ও নদী ভাঙ্গা দিনাজপুর, রংপুর থেকে এসে অটোরিকশা নিয়ে যে যার মতো করে চলছে। ফেনী জনগন অসহায় হয়ে পড়েছে। এই জেন হিরক রাজার শহর। ফেনী সাংবাদিক ও সুশীল সমাজ ঘুমিয়ে আছে। প্রশাসনের কর্তাব্যক্তিরা নানা রকম দোহাই দিয়ে এড়িয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী চরিত্র প্রশাসনের সব ক্ষেত্রে রয়েছে। আর বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে সুবিধাবাদী এক শ্রেণির লোক এই দখল বানিজ্য করে টাকা কামিয়ে যাচ্ছে। যৌথ বাহিনী অভিযান নেই বল্লে চলে। এটি থেকে রক্ষা পাওয়ার কোন পথ খুজে পাচ্ছে না ফেনীর জনগন। লোকজন বলাবলি শুরু করছে যে পূরোন ফ্যসিবাদীরাই ভালো ছিলো। ফেনীর জনগনের ক্ষোভ বাড়ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্থানীয় সরকারের উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা কি বিষয় গুলো দেখবেন। জনগনের আশা করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত