ফেনী শহরে অবস্থিত ফেনী গ্রামার স্কুলের ছাত্র আহনাফ আল মাঈন নাশিত (১০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফেনী গ্রামার স্কুল, জিয়া অ্যাকাডেমি স্কুল এবং ফেনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীরা।গতকাল শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিহত নাশিতের জন্য এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ফেনী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, ‘নাশিত আমার প্রতিষ্ঠানের ছাত্র ছিল। নাশিতকে যারা হত্যা করেছে, তারা গত তিন-চার বছর ধরে আমাদের স্কুলের পাশে সবসময় আড্ডা দিত। তাকে গলাচিপে হত্যা করে লাশ গুম করতে স্কুলব্যাগে পাথর বোঝাই করে ডোবায় চাপা দেয়। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।গত ৮ ডিসেম্বর নাশিতকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। অপহরণকারীরা নাশিতের ছবি তুলে তার বাবা মাঈন উদ্দিন সোহাগের মোবাইল ফেনে পাঠিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ রেললাইনের পাশের ডোবায় ফেলে দেয়। ১১ ডিসেম্বর এ ঘটনায় ৩ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাদের দেখানো স্থান শহরতলির দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে একটি ডোবা থেকে নাশিতের মরদেহ উদ্ধার করা হয়। নাশিত ফেনী শহরের অ্যাকাডেমি রেডের মাঈন উদ্দিন সোহাগের ছেলে।
পুলিশ এ পর্যন্ত নাশিত হত্যায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে।
আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফেনী গ্রামার স্কুল, জিয়া অ্যাকাডেমি স্কুল এবং ফেনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীরা।
আপডেট:

