সোমবার, মার্চ ২৩, ২০২৬

ফেনী জেলায় আইন শৃঙ্খলার অবনতি

আপডেট:

গত একসপ্তাহে অনেক গুলো চুরি ও দুটি খুনের ঘটনা ঘটেছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে কিন্তু অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে চলছে। পুর্ব উকিল পাড়া মোবাইল চুরি করতে গিয়ে এক মহিলা ধৃত হয়েছে। বিভিন্ন জেলার লোক এসে স্হানীয় অপরাধীদের সাথে মিশে অপরাধ করে চলছে। বিদেশে কর্মরত প্রবাসী বেশী বলে ফেনী জেলায় স্হানীয় লোকবল অনেক কম। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারনে অপরাধ করে চলে য়ায়। সীমান্তবর্তী জেলা হওয়ার কারনে চোরাচাল মাদক ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক সরকার না থাকা প্রশাসনের নজর ও সমন্বয়হীনতা আইন শৃঙ্খলা অবনতির কারন বলে অনেকে মনে করছে। এটি থেকে পরিত্রাণের উপায় হলো ভাসমান বিভিন্ন জেলার থেকে আগত সকলের আইডি চেক করা। পুলিশের মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা। সাবেক অনেক অপরাধী ও মাদক ব্যবসাই এখন নতুন করে রাজনৈতিক দলসমূহের নেতাদের আশ্রয় নিচ্ছে। অমুক ভাই তমুক ভাইর পরিচয় দিয়ে অপরাধ করে চলছে। বিষয়টি ডিবি, র্যাব,সেনাবাহিনী তৎপর হলে এই সব অপরাধীদের দৌরাত্ম্য কমে আসবে।ফেনীর সাধারণ জনগন মনে করে যে পুলিশ ও যৌথবাহিনি তৎপর হলে আইন শৃঙ্খলা অবনতির হাত থেকে রেহাই পাবে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপার তৎপর হলে আইন শৃঙ্খলা অবনতির কমে আসবে বলে সাধারণ জনগন মনে করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত