বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সিএনজি ও গোয়ালের গরুচোরে উৎপাতে জনগন অতিষ্ঠ

আপডেট:

ফেনীতে বেশকিছুদিন যাবৎ চুরিচামারির হিড়িক বেড়ে যাওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে। বিশেষকরে সি এন জী চালিত অটোরিকশা সহ অন্যান্য ছোট আকারের যানবাহন চুরি এবং ছিনতাই বেড়ে গিয়েছে ।গত একবছরে সিএনজি মালিকদের হিসাব অনুসারে ৫০টির অধিক সিএনজি চুরি হয়েছে। গত ৩১শে ডিসেম্বর ভোরে খাইয়ারা বাজার হাইওয়ে সংলগ্ন ফরহাদী মোটরসে সিএনজি চুরি করতে গেলে আশেপাশের লোকজন দেখে চিৎকার দেয়। লোকজন জডো হয়ে চোরদের ধাওয়া দিলে একটি সিএনজি নিয়ে চোরারা পালিয়ে যায়। পরে হুন্ডা দিয়ে চোরদের অনুসরণ করে লালপোল থেকে তিনজনকে ধরেতে সক্ষম হয় স্থানীয় জনতা । তারা পরে পুলিশের কাছে চোরদের হস্তান্তর করে। পুলিশের জিজ্ঞেসাবাদে আসামীরা দোষ স্বীকার করে এবং জড়িত অন্যদের নাম বলে। পুলিশ মূলহোতা জিসানকে গ্রেফতার করে।
ফরহাদী মটরস এর পরিচালকের তথ্যমতে আসামীরা অনেক বড় সিন্ডিকেট এবং তাদের লোকবল অনেক। চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত এদের নেটওয়ার্ক। এরা অধিকাংশ মাদকসেবি এবং খুনখারাবি করতেও এরা দ্বিধা করেনা । চুরি হওয়া সিএনজি এখনো উদ্ধার না হওয়াতে তিনি হতাশা প্রকাশ করেন। চুরি হওয়া অধিকাংশ সিএনজি হদিস পাওয়া যায় না। এই রকম অভিযোগ হরহামেশা থানায় হয়ে থাকে। অভিযুক্ত আসামিরা জামিনে বেরিয়ে আবার অপরাধ শুরু করে। এদের মূলহোতা এবং গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এই বিষয়টি আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ সহ ফেনীর ডিসি, এসপি,ও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এর সদয় দৃষ্টিতে আনার জন্য ফেনী জনগণ ফেনীর সংবাদকর্মীদের স্মরণাপন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত