-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে ২ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেনি। এদিন প্রথম ইনিংসে ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ১১৩ রানে। ১ রানের প্রয়োজন ছিল ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ইংলিশদের হয়ে বোলিং করতে আসেন ১৬ বছর বয়সী স্পিনার টিলি কর্টিন কোলেম্যান। সুপার ওভারে সাদিয়া আক্তার একটি ছক্কা হাঁকালে এবং বাকি বল গুলোতে ১ রান করে নিলে সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। তার ওভারের শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। মূল ম্যাচেও ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন সাদিয়া। আনিসা আক্তার উইকেট নিয়েছিলেন ৩টি।আগামী ১৮ই জানুয়ারি শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। ফাইনাল হবে ২রা ফেব্রুয়ারি। বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ
আপডেট:

