সারা দেশের মতো ফেনীতেও চাঁদাবাজি হচ্ছে, দখল হচ্ছে। যারা এ সমস্ত কাজ করছেন তাদের নিকট আমাদের বিনীত অনুরোধ দয়া করে আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করি। শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাই। এসব করলে শহীদদের অপমান করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদরা জীবন দেয়নি। এসব যন্ত্রণা থেকে রক্ষা পেতেই তারা রাস্তায় জীবন দিয়েছেসোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজী উপজেলা শহরে পথসভায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন।জামায়াতের আমির বলেন, সবাই ভালোর পথে আসুন, ভালোর জন্য ঐকবদ্ধ হই, ভালোর পথ আল্লাহর পথ। আল্লাহর কুরআন ছাড়া কেউ ভালো কিছু দিতে পারেনি। পারবেও না। কোরআনের বিধানই হোক আগামীর বাংলাদেশ। তাহলে সমাজের কেউ মালিক বা প্রভু হওয়ার চিন্তা করবে না। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল, সাহায্যের কাঙ্গাল। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করবেন, আমাদেরকে বুকে রাখবেন।
এর আগে জামায়াত আমির ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ শ্রাবণের কবর জিয়ারত ও ফেনী শহরের সুলতানপুর এলাকায় হিন্দু পরিবারকে নবনির্মিত নতুন ঘর উপহার দেন।
ফেনী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমনে ফেনীতে ব্যাপক কর্মসূচি রয়েছে। ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড সুলতানপুরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর উদ্বোধন করেন। পরে তিনি ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের জুলাই বিপ্লবে নিহত শহীদ শ্রাবণের কবর জিয়ারত করেন। ফুলগাজী বাজারে পথসভা শেষে তিনি পরশুরামের নিজকালিকাপুর গ্রামে বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাবেন। ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর উদ্বোধন করে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখবেন। তারপর শহরে এসে কুমিল্লা বাসস্ট্যান্ডসংলগ্ন গ্র্যান্ড সুলতানা কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকাল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।তার সফর সঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
সারা দেশের মতো ফেনীতেও চাঁদাবাজি হচ্ছে, দখল হচ্ছে জামায়াতে ইসলামী আমির
আপডেট:

