দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টা থেকে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টা থেকে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, “সব বাহিনীর সমন্বয়ে গঠিত ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। এর সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, বিগত পাঁচ মাসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০ শতাংশ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, “আগামী জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে।”বিদ্যুৎ ও গ্যাস খাতের উন্নয়ন পরিকল্পনা প্রেস সচিব জানান, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধের জন্য ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি বলেন, “চলতি বছরে প্রায় ১১,৪৪৪ কোটি টাকা বা প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে।ব্যাংক খাতের নজরদারি বৃদ্ধি
প্রেস সচিব জানান, “প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বলেছেন এবং ব্যাংক খাতে দুর্নীতি দমনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিশ্চিত করেছেন যে, এস আলম গ্রুপের সকল সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। নগদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা ও অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
আজ সন্ধ্যা ৬টা থেকে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ কার্যক্রম শুরু
আপডেট:

