ফাহিম চৌধুরী
বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ, কোনো রাজতন্ত্র নয়! এটি কারও বাপ,দাদার সম্পত্তি নয! এটি এই দেশের সাধারণ মানুষের! কৃষক, শ্রমিক, শিক্ষক, দিনমজুর এ দেশের প্রতিটি নাগরিকের রক্ত-ঘামে গড়া এই মাটি, কোনো একদল স্বার্থপর রাজনীতিবিদের ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না!প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা নতুন দুঃসংবাদ শুনি, অস্থিরতা, সহিংসতা, ষড়যন্ত্র আর ক্ষমতার লোভ আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে! আমরা যেন এক বিশাল সাগরের মধ্যে দিকভ্রান্ত নাবিক, যেখানে থামার মতো কোনো স্থলভূমি নেই, আশ্রয় নেই! আমরা কি স্বাধীন দেশে বাস করছি, নাকি এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ?আমরা আপনাদের মিথ্যা আশ্বাস, ষড়যন্ত্র আর ক্ষমতার খেলায় আর প্রতারিত হতে চাই না! আমরা শান্তি চাই, স্থিতিশীলতা চাই! আপনাদের নোংরা রাজনীতি নয়! আমাদের সন্তানদের আপনাদের দুর্নীতি আর লোভের শিক্ষা নয়, নৈতিকতা ও সততার শিক্ষা দিতে চাই!আপনারা কি মনে করেন, ক্ষমতার লোভে জনগণকে চিরকাল দাস বানিয়ে রাখবেন? আমাদের ধৈর্যের বাঁধ ভাঙলে কী হবে, সেটা ভুলে যাবেন না! এই দেশের মালিক জনগণ, আর জনগণের শক্তিকে অবহেলা করলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না!বাংলাদেশ কোনো রাজনীতিবিদের ব্যক্তিগত সম্পত্তি নয়! এটি জনগণের দেশ, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত! প্রতিদিন আমাদের দুঃস্বপ্নে ঠেলে দেবেন না, আমাদের জীবন নিয়ে খেলা বন্ধ করুন! অন্যথায় এই মাটি আপনাদের আর আশ্রয় দেবে না!
তথ্য:ফেইসবুক

