ভালোবাসার অণু কবিতা
=== ফয়েজুর রহমান
তোমার চোখে যেই রেখেছি চোখ
অমনি তুমি বললে হন্তারক
আলতো করে যেই চাইলাম ছুঁতে
তেড়ে আসলে বাড়িয়ে হাতের নখ ।
ঈষৎ হেসে যেই বললাম ‘ যাই ‘
তোমার চোখে জল করে চিকচিক,
ফিসফিসিয়ে বললে আমায় ‘ ঠিক
কাল এ সময়ে তোমায় দেখতে চাই।’
========================
১৪/০২/২৫
ফেনী