ফেনীতে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে দখলদাররা। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে শহরের সুলতান মাহমুদ পৌর হর্কাস মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় অভিযানে বাধা সৃষ্টি করেন ফুটপাতের অবৈধ দখলদাররা। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির চারপাশে জড়ো হয়ে হামলার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

