গোয়েন্দা নজরদারিতে রয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের তিনটি আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা। বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা কর্মকর্তারাও নিশ্চিন্ত থাকতে পারছেন না, কারণ বাধ্যতামূলক অবসরে পাঠানোর আতঙ্ক তাদের তাড়া করছে।বিশেষ করে, ওই সময়ে ডিসি (জেলা প্রশাসক), এসপি (পুলিশ সুপার) এবং সচিব পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এখন গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছেন বলে জানা গেছে। প্রশাসনে বড় ধরনের রদবদল আসছে। যার ফলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি ও বদলি নিয়ে অস্থিরতাও তৈরি হয়েছে।অন্যদিকে বিএনপিপন্থী কর্মকর্তারা গত ১৭ বছর পদোন্নতি না পেয়েও বঞ্চিতই থেকে যাচ্ছেন। সব মিলিয়ে প্রশাসনে পদোন্নতি ও বদলি নিয়ে নতুন করে অস্থিরতায় নতুন মাত্রা পেয়েছে।প্রশাসনে আতঙ্ক ও বদলির হিড়িক বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, সাবেক ডিসি, এসপি এবং সচিবদের ওএসডি করা ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের কারণে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।বিশেষত, যারা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রীদের পিএস (ব্যক্তিগত সচিব) এবং বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে উদ্বেগ তুলনামূলক বেড়েছে।যেসব কর্মকর্তারা নজরদারিতে গোয়েন্দা নজরদারিতে রাখার ক্ষেত্রে বিগত আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছে অন্তর্বর্তী সরকার।এরই মধ্যে- ৬৫ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে অথবা ওএসডি করা হয়েছে। তথ্যমতে, চাকরির ২৫ বছর পূর্ণ হওয়া ২২ জন সাবেক ডিসিকে (বর্তমানে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়েছে। এর আগে আরো ১২ জন সাবেক ডিসিকে ওএসডি করা হয়েছিল। কয়েকজন সচিবকেও ওএসডি ও অবসরে পাঠানো হয়েছে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সরকারি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছেন- তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি, অবসরে যাওয়া কর্মকর্তারাও নজরদারির বাইরে থাকছেন না।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের উপদেষ্টা কমিটি আরো অনেক কর্মকর্তার তালিকা তৈরি করেছে। যারা গত ১৭ বছরে সরকারের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে কাজ করেছেন তারা এই তালিকাভুক্ত বলে জানা যায়। এমনকি গত তিন মেয়াদে আওয়ামী সরকারের মন্ত্রিসভার সদস্যদের পিএস হিসেবে কাজ করেছেন- এমন অনেককে এরই মধ্যে ওএসডি করা হয়েছে। শিগগিরই তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।সরকারের এমন পদক্ষেপের পরও এখনো প্রশাসনে কাঙ্ক্ষিত গতিশীলতা ফেরেনি। সমন্বয়হীনতার কারণে সচিব, পিএসসির সদস্য, ডিসি পদে নিয়োগ দিয়েও তা বাতিল করতে হচ্ছে। বদলি ও পদোন্নতি প্রক্রিয়া ঠিকমতো পরিচালনা করতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
তথ্য সুত্র ঃ ইউএনবি
প্রশাসনে আতঙ্ক ও বদলির হিড়িক গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক
আপডেট:

