বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

নারী — == ফয়েজুর রহমান

আপডেট:

নারী
== ফয়েজুর রহমান

নারী !
তুমি আমার মা জননী
তুমি আমার নাড়ি ,
যত দূরেই যাওনা তুমি
হওনা যতই দূরের আকাশ
রাতের ঝিলিমিলি তারা,
তোমায় কি মা ভুলতে পারি ?

বিজ্ঞাপন

নারী !
ফোঁটাও তুমি প্রেমের ফুল !
কখনোবা কাঁটার হুল ,
কিংবা কোন ভুলের মাশুল,
তবুও আমার দুচোখ জুড়ে
পর্দা পড়ে, দৃষ্টিকাড়ে
শুধুই তোমার নীলাম্বরী।

নারী !
কোথায় তোমার বাড়ী ?
কথায় কথায় দাও কেনযে
নরের সাথে আড়ি ?
আর থেকোনা বাপের বাড়ী
একলা একা আর পারিনা
চল এবার বাড়ী ।

বিজ্ঞাপন

নারী !
তুমি আমার রাজকন্যা
বাবার বুকের স্নেহ-বন্যা
অগোচরে হয়ে যাচ্ছ নারী!
পঙ্খীরাজ হারিয়ে গেছে ,
রাজপুত্তুর দাঁড়িয়ে আছে
সংগে নিয়ে গাড়ি ?

এবার তবে বৃদ্ধ হব
দূর অজানায় হারিয়ে যাবো
জগৎ – লীলা সাংগ করি
হঠাৎকরে দিতেই হবে পাড়ি।
নারী !

========================

💕আন্তর্জাতিক নারী দিবসে লেখা 💕
=========================
০৮/০৩/২০২২
ফেনী

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত