বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সাপ্তাহ জুড়ে ধর্ষন ও নারীদের নিরাপত্তা নেই

আপডেট:

পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মধ্যে শিশু ধর্ষন নারীদের শালীনতা হানি বেড়ে চলছে। এটি কেন হচ্ছে ৯৫ শতাংশ মুসলিম দেশে তা কি সমাজ বিজ্ঞানীরা ভেবেছেন। নারীদের প্রতি এই অনাচারের জন্য দায়ী হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব বিচারহীনতারন সংস্কৃতি।একটি ধর্ষন মামলা শেষ হতে অনেক বছর লেগে যায়। সাক্ষী রা আসেনা নানা করনে। মুসলিম হয়ে কি করে ধর্ষন করতে পারে তা বোধগম্য নয়। তবে এর মুল কারন সমাজে অবাধ দূর্নীতি, পন্যগ্রাফি, মাদকের সহজলভ্যতা। নীতি নৈতিকতা ৮০ শতাংশ মানুষের মধ্যে অনুপস্থিত। তবে প্রতিকার করতে পারে রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের কর্তাব্যাক্তিরা সীমাহীন লোভ লালসা নিমজ্জিত। তাহলে করনীয় কি ব্যাক্তি সমাজ রাষ্ট্র কে শুদ্ধ হতে হবে। তবে এই অনাচারের থেকে নারীরা রক্ষা পাবে।দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। প্রতিদিনই পত্রিকার পাতায় প্রকাশিত হচ্ছে ধর্ষণ, অপহরণ ও হত্যার খবর। এমন পরিস্থিতির মধ্যেই পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাফ চ্যাম্পিয়ন ফুটবলার ঋতুপর্ণা চাকমা।শনিবার (৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আজ নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন—বাংলাদেশে আজ নারীরা কতটা নিরাপদ?’ তার পোস্টে ফুটে উঠেছে দুঃখ ও ক্ষোভ।নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত