বুধবার, মার্চ ৪, ২০২৬

অবৈধ বালু ও মাটি কাটায় লেমুয়ায় ৪ জনের জেল

আপডেট:

দীর্ঘদিন ধরে অপরাধী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। কৃষি জমির উপরিভাগের মাটি কেটে ইট ভাটা বিক্রি করে আসছিলো অপরাধী চক্র। বিষয়টি নিয়ে স্থানীয় দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিলো। এই বালু উত্তোলন অপরাধী চক্রের বিরুদ্ধে ফেনী উপজেলা নীর্বাহি কর্মকত্তা ও সহকারী ভুমি কর্মকত্তার নজরে এলে অভিযান পরিচালনা করা হয়। আজ (১০ মার্চ ২০২৫) ফেনী সদরের দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর ও সহকারী কমিশনার (ভূমি), ফেনী সদর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। বর্ণিত অভিযানে ৪ জন ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযুক্ত ব্যক্তির নাম ও সাজার পরিমাণ :১) মো: খুরশীদ আলম, পিতা- মো: ফারুক আহং, দেলোয়ার হোসেন মেম্বারের বাড়ী, ওয়ার্ড- ০৬, লেমুয়া, ফেনী সদর, ফেনী। সাজা: ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ২) মনজুর আলম, পিতা- আবু তাহের, দক্ষিণ লেমুয়া, ফেনী সদর, ফেনী সাজা: ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩) মোহাম্মদ সেলিম, পিতা: হাফেজ উল্লাহ,নূর ইসলাম সওদাগর বাড়ি,লেমুয়া সাজা: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ৪) নূর হোসেন রুবেল, পিতা: নুরুল আলম, উত্তর গোবিন্দপুর,ফেনী সদর।সাজা: ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড।বর্ণিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যগণ সহায়তা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত