সোমবার, মার্চ ১৬, ২০২৬

দৈনিক ফেনীর সময়ের আয়োজনে ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার ফাইনাল ও পুরুষ্কার বিতরন

আপডেট:

আজ স্থানীয় গণমাধ্যম দৈনিক ফেনীর সময়ের আয়োজনে ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে দুইদিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। স্থানীয় গণমাধ্যম দৈনিক ফেনীর সময়ের আয়োজনে তৃতীয় এ আয়োজনে জেলা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪ শতাধিক প্রতিযোগি নিয়ে মঙ্গলবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান। ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফয়েজ উল্যাহ, গ্লোবাল ওয়েল লুব্রিকেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আ.জ,ম সালেহ অর্পণ, হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবদুল কাইয়ুম সোহাগ।দৈনিক ফেনীর সময় এর মাল্টিমিডিয়া প্রতিনিধি আরিফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত