সোমবার, মার্চ ১৬, ২০২৬

উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণ বিগ্ন করবে — তারেক রহমান

আপডেট:

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির উদ্যোগে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনাসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিকে পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসনের চক্রান্ত হিসেবে দেখছেন তিনি। চলমান সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গঠিত হবে সেই প্রত্যাশা নিয়ে গোটা জনগণ অপেক্ষা করছে। তিনি বিশ্বাস করেন, এই সময়ে সবাই দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ভূমিকা পালন করবে। যারা বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা এমনভাবে কথা বলবেন, কাজ করবেন, তা যেন গণতন্ত্রের উত্তরণের পথকে সুযোগ করে দেয়।মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় যে সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে সবচেয়ে বড় উইজডমের (প্রজ্ঞা) কাজ। তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একই কথা বলছেন যে, আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই, আমরা যেন সঠিক পথে পরিচালিত হই এবং এমন কোনো ব্যবস্থা না নেই যা আমাদের ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে উনি (তারেক রহমান) গত পরশু যে বক্তব্য দিয়েছেন- বাংলাদেশে উগ্রবাদের যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে, এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণ বিগ্ন করবে । আমরা যেন সেই পথে কোনো মতেই এগিয়ে না যাই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত