বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী থিয়েটার’র ইফতার ও দোয়া মাহফিল

আপডেট:

ফেনীর জেলার ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘ফেনী থিয়েটার’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের রাজাঝি দীর্ঘির পশ্চিম পারস্থ অফিসার্স ক্লাব সংলগ্ন থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী তানভীর আলাদিন।সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজুন সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান সমন্বয়কারী কামরুল আলম, সাবেক সদস্য সচিব জিয়াউল আলম রানা, সিনিয়র সদস্য শরাব সুমন, আনোয়ার মোর্শেদ বুলেট, তাহমিনা তোফা সীমা, যুগ্ম সদস্য সচিব নাজমুল হক শামীমসহ নবীন ও প্রবীণ সদস্য বৃন্দ।পরে দোয়া পরিচালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক ফজলুল হক রনি। সংগঠনের প্রধান সমন্বয়কারী তানভীর আলাদিন বলেন, দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের তিন যুগ পূর্তি উপলক্ষে ২০২৬ সালে উৎসব উদযাপনের বিষয়ে নানা আলোচনা হয়। এছাড়াও সংগঠনের আয়োজনে বর্তমানে পথনাটক ও মঞ্চ নাটক নির্মাণের বিষয়ে জোর দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত