বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ফেনীতে মিজান ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত

আপডেট:

ফেনী পৌরসভার বর্ণীল আয়োজনে আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিজান ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল আটটায় অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে নিহত শহীদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। পরে তারা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এদিকে ফেনীর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। পড়া মহল্লার৷ মসজিদ গুলো ৭:৪৫ মিনিটে ঈদের যথানিয়মে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে নিহত শহীদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। পরে তারা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত