বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী এস্টার লাইন নিয়ে গোলাটে পরিস্থিতির চেষ্টা

আপডেট:

৫ই আগষ্টের পর থেকে একটি মহল ফেনী বৃহত্তর শিল্প
এস্টার লাইন গ্রুপ নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এই নিয়ে পক্ষে বিপক্ষে লিখালিখি হচ্ছে। স্টারলাইন নিয়ে যে কথাগুলো হচ্ছে, আন্দোলনের কথা হচ্ছে তা ভেবে দেখা প্রয়োজন স্টার লাইনের প্রতিষ্ঠাতা হাজি আলাউদ্দিন এবং তাদের পরিবারের একটি সুন্দর প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চালাতে গিয়ে বিভিন্ন ভুল
ভ্রান্তি হয়ে থাকে পারে। আলাউদ্দিন তিনি ফেনী পৌরসভার মেয়র ছিলেন, তিনি একসময় জাতির পাটির করতেন পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করেন।আওয়ামীলীগে সাথে যুক্ত হয়ে তিনি তার ব্যবসাকে সম্প্রসারিত করেন। কথাটি ফেনীর জনগণের মধ্যে প্রচলিত রয়েছে। তবে গত ৫ ই আগস্টের পরে স্টার লাইনের উপর হামলার একটি প্রক্রিয়া শুরু হয় সেটিকে পাঁচ কোটি বা ৪ কোটি টাকা দিয়ে রাফা দফা করা হয়।। ফেনী শহরে চাউর হয়। কারা এই টাকা পয়সা নিয়েছে যারা নিয়েছে তারা ভালো করেই জানে
এস্টার লাইনের৷পরিচালক আলাউদ্দিনের যখন তিনি ফেনী পৌরসভার মেয়র ছিলেন বর্তমান অনেকে তার থেকে সুবিধা নিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলদের নেতাদের ফটো সেশন আপনারা তার ফেইসবুক আইডি ওয়াল ও পোস্ট দেখতে পারেন হঠাৎ করে স্টার লাইনের উপর এরকম চক্রান্ত বা কেন? না কোন সুবিধা না পেয়ে এই অবস্থার পিছনে র কারন বা কি? তাদের অসদাচরণের জন্য প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা বিনষ্ট করার একটি প্রক্রিয়া চলমান। চেয়ারম্যান জনাব জাফর উল্লাহ তিনি জমি দখলকারী হিসেবে অনেকে বলেছেন সত্য মিথ্যা সেটি অনুসন্ধানের বিষয়। ফেনী জেলার পরিচিতি তিন ভাবে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ মাতৃভূমি হিসেবে। জননেতা জয়নাল হাজারী, এরপরে এস্টার লাইন গ্রুপের মাধ্যমে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। এটি ফেনীর একটি কোম্পানি এবং তাদের পন্যে গুলো মান অন্য কোন কোম্পানির চেয়ে কম না ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মচারীদের আচরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে বন্ধ করা নগ্ন প্রক্রিয়া চলছে। ফেনীর ফেনীর সচেতন মহল ও দৈনিক সকালের কন্ঠ মনে করে এই প্রক্রিয়া এখানে থেমে যাওয়া উচিত তা না হলে এই বৃহৎ প্রতিষ্ঠানটিতে কর্মরত অনেক লোকের তাদের পরিবারের ক্ষতি হবে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যদি এ প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়, দুর্নাম ছড়িয়ে দেওয়া হয় তাহলে সেটিও জনগণ একদিন খতিয়ে দেখবে। যদি প্রতিষ্ঠানিক কোন অভিযোগ থাকে তা প্রশাসন খতিয়ে দেখবে। মব জাস্টির হীন প্রচেষ্টা বন্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত