২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ফেনী সহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল)। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফেনী পরিক্ষা কেন্দ্র সমুহে ১৪৪ ধারা বলবত থাকবে। ফেনী মোট এসএসসি পরিক্ষার্থী ১৯ হাজার ৯০০ জন। মোট পরিক্ষা কেন্দ্রে সংখ্যা ৩৭ টি। সারা দেশে এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নেবে সরকার। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে।

