বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনীতে চীন মৈত্রী হাসপাতাল স্থাপনের দাবী ও করনীয়

আপডেট:

চায়না মৈত্রী হাসপাতাল নির্মাণ করবে বলে চাইনিজ বিনিয়োগকারীরা বলে আসছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে চাইনিজ বিনিয়োগকারীরা বাংলাদেশে ১০০০ হাজার শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতাল করবে বলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডকে জানিয়েছে। ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এর মধ্যে একটি রংপুর করবে বলে ধারণা পাওয়া গিয়েছে। বাকি দুটির মধ্যে একটি রাজধানীতে হবে বলে ধারণা করা হচ্ছে। ফেনী বাংলাদেশের নাভি অর্থনৈতিকভাবে দ্বিতীয় শক্তিশালী অবস্থানের কারণে এই চাইনিজ মৈত্রী হাসপাতালটি ফেনীতে স্থাপনের জন্য ফেনীর জনসাধারণের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়িক নেতৃবৃন্দ ফেসবুকে অন্যান্য সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আসছেন কিন্তু আসলে কাজটি করতে হলে ফেনী জেলার যে সকল শিল্পপতিরা ঢাকায় রয়েছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে। বিশিষ্ট শিল্পপতি বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু, হাসেম গ্রুপ, মিচুয়াল ট্রাস্ট, সহ অন্যান্য গ্রুপগুলো যদি চাইনিজ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে এটি স্থাপন করার উদ্যোগ নিতে পারেন। কিন্তু তারা কি উদ্যোগটি নেবেন কিনা? ফেনীতে কত ১৬টি বছর উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তা থেকে ফেনীবাসীকে বের করে আনতে হলে ফেনীতে অবিলম্বে একটি একটি হাসপাতাল প্রয়োজন। প্রয়োজনীয়তা কে উপলব্ধি করবে ফেনীর যতগুলো সংবাদমাধ্যম রয়েছে তাদের প্রকৃত কাজ কি তা জানতে চায় ফেনীর পত্রিকার পাঠক সমাজসহ সুশীল সমাজ। বিষয়টি প্রস্তাব আকারে ফেনী ডিসি সাইফুল ইসলাম বিনিয়োগ বোর্ড়ে পাঠাতে পারেন সে কাজটি করার জন্য ফেনী সুশীল সমাজের একটি প্রতিনিধি ডিসি সাইফুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করে বিষয়টির গুরুত্ব তুলে ধরতে পারেন। ফেনীর যতগুলো প্রিন্ট মিডিয়া মিডিয়ার কর্মসংবাদিকেরা বিষয়টিকে ব্যাপকভাবে তুলে ধরে সরকারের দায়িত্বশীলদেরকে জানিয়ে দিতে পারেন। কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই ছেলেটি পাবে ফেনীবাসী। দীর্ঘ ১৮ বছরের সাংবাদ কর্মী হিসেবে বিশ্বের সপ্তম উন্নত দেশ ইতালিতে সংবাদপত্র বিষয়ে সামান্য ডিপ্লোমা সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করেছি। সে লিখা পড়ার পরিপেক্ষিতে একটি জিনিস অনুধাবন করতে পেরেছি পাশ্চাত্য সমাজে দেশকে ভালোবাসে নিজ জেলায় জন্মগ্রহণ করে সে জেলার উন্নয়নে তারা বিশেষ অবদান রাখে। আমি আমার সহকর্মী লরেন্সো ইতালিয়ান আরেচ্চা জিলার আরেক সাংবাদিক তার বাড়ি ইতালির মাফিয়া শহর কালাব্রীয়ার। কালাব্রীয়ার জন্মগ্রহনকারীদের কালাব্রেসীন বলে থাকে। সেখানে উন্নয়নে তার যে ভূমিকা তা আমি নিজে দেখেছি। ইতালীর সমাজবিজ্ঞানী আমাকে নিয়ে একদিন রোম শহরের বেলত্রোনী সাথে আলাপ কাল তার অঞ্চলের কথাটি তুলে ধরেছিলেন। আমি আশা করব আমাদের ফেনীর বর্তমান সাংবাদিক আইয়ুব নবী তিনি এবং আমাদের অর্থনীতিবীদ সবাই মিলে চেষ্টা করলে ফেনীতে চাইনিজ মৈত্রী ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হতে দেরি হবে না,বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার,
যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, সহ সকল ফেনী বাসির প্রাণের দাবি। গাজী মানিক তার পোস্টে লালপুল জায়গা আছে বলে জানিয়েছেন। দৈনিক সকালে কন্ঠ আশা করে ফেনী জেলা বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলসমূহ একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করতে পারে। এতে ফেনীর সকল সাংবাদিক ও মিডিয়া ঢাকা অবস্থানরত ফেনীর সাংবাদিক, শিল্পপতি, রাজনীতিক, নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবে এ বিষয়টি তুলে ধরে সরকারের মহলকে জানিয়ে দিতে পারে। দৈনিক সকালে কণ্ঠ, আশা পোষণ করে এর মধ্য দিয়ে ফেনী বাসি এই হাসপাতালটি পেতে পারে। অর্থনৈতিক সক্ষমতা রাজনৈতিক সক্ষমতা সহ সব বিষয়ে বিবেচনা নিয়ে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিষয়টি ভেবে দেখতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত