সংবাদ বিজ্ঞপ্তি
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী এবং সংগঠনের সদস্য, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারন সম্পাদক দিদারুল আলম। এক বিবৃতিতে তারা বলেন,একজন মাদক কারবারী কতৃক পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে।
তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন,সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ফেনী রিপোর্টার্স ইউনিটি। দৈনিক সকালের কন্ঠে সম্পাদক এই ধরনের মামলা যারা করছে তাদের বিরুদ্ধে জনমত তৈরী করে সমাজের এই বিষ উৎপাটনে সোচ্চার হওয়ায় আহবান জানিয়েছেন।

