বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

১মে দিবসে দিনমজুরের কষ্ট বাড়ে সমানতালে মিছিল ও বাড়ে

আপডেট:

১ মে শ্রমিক দিবস। নানা প্রতিপাদ্যে, মিছিলে-স্লোগানে, র‌্যালিতে, সভা-সমাবেশে, সিম্পোজিয়ামে প্রতিবছরই দিবসটি পালিত হয়; শোনা যায় বক্তৃতার ফুলঝুরি। কিন্তু শ্রমিকের ভাগ্য বদলায় না। যাদের শ্রমে-ঘামে দেশের চাকা ঘোরে, তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘোরে না, থমকে থাকে। খেয়ে-পরে স্বাচ্ছন্দ্যে বাঁচার মতো সামর্থ্য তাদের তৈরি হয় না। শ্রমিকের অধিকার আদায়ে যে দিবস, সেই দিবসেও বরং রিকশাচালকসহ সকল শ্রেণির দিনমজুরের আয় আরও কম হয়, টান পড়ে পেটে। ন্যায্য মজুরি পাবেন, তাদের অধিকার বাস্তবায়ন হবে, সেই আশায় বুক বাঁধতেও ভুলে গেছেন মেহনতি শ্রমিকরা জানিয়েছেন, তাদের প্রতিটি মুহূর্তই শোষণের মধ্য দিয়ে কাটাতে হয়। ন্যায্য মজুরির অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এর মধ্যে আবার নারী-পুরুষের বৈষম্যও রয়েছে। সমাজব্যবস্থা এমন আকার ধারণ করেছে যে, মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে, পুরুষের তুলনায় নারীরা কাজ কম করে। এ কারণে পুরুষের তুলনায় নারীদের মজুরি কম দিতে হবে। এমন ধারণা নিয়ে পুঁজিবাদী সমাজ গড়ে উঠেছে। ঘরে-বাইরে সব জায়গাতেই বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। এখনও সমমজুরি প্রতিষ্ঠিত হয়নি; উপরন্তু আছে পদে পদে হয়রানি, গ্লানি।শ্রমিক নেতা জলি তালুকদার আমাদের সময়কে বলেন, শ্রমজীবী নারীরা ঘরে-বাইরে বৈষম্যের শিকার। কোথাও তাদের স্বস্তি নেই। এত বছরেও নারী-পুরুষের সমমজুরি প্রতিষ্ঠিত হয়নি। এখনও শ্রমিকরা দুঃখে-কষ্টে জীবন পার করছেন।দিন বাড়ছে বলে জানিয়েছেন অনেক শ্রমিক নেতা। তারা বলছেন, শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস-বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে, বেকার হচ্ছেন হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।শ্রমিক দিবসে দিনমজুরের কষ্ট বাড়ে
যারা দিন আনে দিন খায়, শ্রমিক দিবসে তাদের কাজ কমে যায়। সরকারি ছুটির এ দিবসে মানুষজন রাস্তায় কম বের হয়। তাই এদিন রিকশাচালকদের আয় কমে যায়। ফলে নুন আনতে পান্তা ফুরানো মানুষগুলোর জন্য শ্রমিক দিবস বরং বাড়তি কষ্টের কারণ বলে মনে করেন শ্রমিকরা। অধিকাংশ শ্রমিক জানেনই না যে, তাদের অধিকারের জন্য একটি দিবস আছে। ফেনী রিকশাচালক আব্দুস সালামের কাছে শ্রমিক দিবসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টি ও গরমে না খেয়ে থাকতে হয় ‘এই দিবস দিয়ে আমরা কী করমু। আমাদের তো প্যাডেল না চললে পেটে ভাত যাবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত