বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনীতে ওয়াইজেএফবি’র আলোচনা সভা
‘সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন—কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর’ এই প্রতিপাদ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।শনিবার (৩ মে, ২০২৫) সকালে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি), ফেনী জেলা শাখা।ওয়াইজেএফবি ফেনী জেলার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবুল্যাহ মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ. কে. এম. আবদুর রহিম ও মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন এবং কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন পাটোয়ারী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ. ন. ম. আবদুর রহিম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংবাদিক রফিকুল ইসলাম, এম এ সাঈদ খান, এম. মামুনুর রশিদ, এন. এন. জীবন, আবদুল্লাহ আল মামুন, আলী হায়দার মানিক, এম. এমরান পাটোয়ারী, আতিয়ার সজল, আরিফুর রহমান, সুরঞ্জিত নাগ, আবু ইউছুপ মিন্টু, মিজানুর রহমান, শফি উল্লাহ রিপন, এস এম ইউসুফ আলী, ইয়াছিন আরাফাত রুবেল প্রমুখ।বক্তারা বলেন, ফেনীতে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের সংখ্যা বাড়ছে। এটি মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।বক্তারা দাবি করেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই হবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের প্রকৃত সফলতা।

