বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

L’incontro è stato presieduto dal Ministro dell’Interno italiano, S.E. Matteo Piantedosi, in visita in Bangladesh

আপডেট:

Bengali
Italian
বাংলাদেশ থেকে বৈধ পথে আরো বেশি হারে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে ইতালি আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ৫ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালি ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
বৈঠকে ইতালির পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে সফররত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইতালির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের শ্রমিকরা খুব পরিশ্রমী ও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশটি নতুন করে বৈধ পথে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী। তবে অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতাকে তারা সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করেছে।তিনি বলেন, ‘ইতালি অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছে। পাশাপাশি তারা নিরাপত্তা খাতেও সহায়তা বৃদ্ধির কথা জানিয়েছে।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে এরইমধ্যে যেসকল বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে গমন করেছেন, তাদের যেন উপযুক্ত প্রক্রিয়ায় বৈধতা দেয়া হয় সে বিষয়েও ইতালিকে অনুরোধ করা হয়েছে।উপদেষ্টা বলেন, ‘ইতালির পুলিশ মাফিয়া চক্রসহ সংগঠিত ও সংঘবদ্ধ অপরাধ দমনে পারদর্শী। সেজন্য তারা এ বিষয়ে বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ ও সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করতে চায়। বৈঠকে আমরা পুলিশের পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ডের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে ইতালির সহায়তা কামনা করেছি।সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় ৫৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করবে, তাদের কাউকেই কোনো ছাড় দেয়া হবে না।বৈঠকে অবৈধ অভিবাসন প্রতিরোধ, অভিবাসন সংক্রান্ত অপরাধ নেটওয়ার্ক দমনে বাংলাদেশ গৃহীত নীতি ও কর্মপন্থা, অপরাধ দমন ও বিচার প্রক্রিয়ায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং নিরাপত্তা খাতে সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং ইতালির পক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার ম্যাক্রো ভিল্লানি ও ডেপুটি হেড অব কেবিনেট সাবিনা মাদারো, ইমিগ্রেশন ও বর্ডার পুলিশের সেন্ট্রাল ডিরেক্টর ক্লোদিও গালজেরানো উপস্থিত তে চুক্তি সাক্ষরিত হয়.।

L’Italia è interessata ad accogliere più lavoratori qualificati e formati dal Bangladesh attraverso canali legali, ha affermato il consigliere per gli Affari Interni, tenente generale (in pensione) Md. Jahangir Alam Chowdhury. Lo ha dichiarato il premier durante un briefing con i giornalisti dopo un incontro bilaterale tra Italia e Bangladesh, svoltosi questo pomeriggio (lunedì 5 maggio) presso la sala conferenze del Ministero degli Interni presso la Segreteria del Bangladesh.L’incontro è stato presieduto dal Ministro dell’Interno italiano, S.E. Matteo Piantedosi, in visita in Bangladesh.Il Consigliere per gli Affari Interni ha affermato: “L’Italia ha affermato che i lavoratori bengalesi sono molto laboriosi e danno un contributo importante all’economia attraverso una nuova via legale. “Tuttavia, hanno completamente scoraggiato la tendenza ad attraversare il mare per raggiungere l’Italia con un visto di un altro Paese.”Ha affermato: “L’Italia ha chiesto la cooperazione del Bangladesh nella prevenzione dell’immigrazione illegale e del traffico di esseri umani e ha affermato che lavorerà a stretto contatto”. Hanno inoltre annunciato un aumento dell’assistenza nel settore della sicurezza.Jahangir Alam Chowdhury ha affermato: “È stato anche chiesto all’Italia di legalizzare i cittadini bengalesi che sono già entrati illegalmente in Italia dal Bangladesh, attraverso le opportune procedure”.Il consulente ha affermato: “La polizia italiana è esperta nella repressione della criminalità organizzata e sindacata, comprese le bande mafiose”. Ecco perché vogliono collaborare alla formazione e al rafforzamento delle capacità della polizia del Bangladesh in questo ambito. “Nel corso dell’incontro abbiamo chiesto all’Italia di aiutarci ad aumentare l’efficienza e la capacità della polizia, nonché della BGB e della Guardia costiera.”In risposta alla domanda di un giornalista in merito al recente attacco al leader del NCP Hasnat Abdullah, il Consigliere per gli Affari Interni ha affermato: “In questo incidente sono già state arrestate 54 persone”. “Non verrà concessa alcuna pietà a chiunque tenti di causare simili incidenti.Durante l’incontro sono stati discussi temi quali la prevenzione dell’immigrazione illegale, le politiche e le misure adottate dal Bangladesh per reprimere le reti criminali legate all’immigrazione, il rafforzamento della cooperazione bilaterale nella prevenzione della criminalità e nei processi giudiziari, nonché accordi bilaterali sulla cooperazione nel settore della sicurezza.Per l’Italia erano presenti l’assistente speciale del consigliere capo per gli affari interni del Bangladesh, Md. Khoda Bakhas Chowdhury, il segretario senior del Ministero degli affari interni Nasimul Gani e l’ambasciatore italiano in Bangladesh Antonio Alessandro, il consigliere diplomatico del Ministero degli affari interni Macro Villani e il vice capo di gabinetto Sabina Madero e il direttore centrale dell’immigrazione e della polizia di frontiera Claudio Galzerano.In precedenza, al suo arrivo in Segreteria, il Ministro dell’Interno italiano gli aveva consegnato la guardia d’onore da parte del Ministero dell’Interno del Bangladesh. — Comunicato stampa

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত