বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ভূমি মেলা ২০২৫ এর সমাপনী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়

আপডেট:

জেলা প্রশাসন, ফেনী কর্তৃক সদর উপজেলা ভূমি অফিসে আয়োজিত ভূমি মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আজ ২৭-০৫-২০২৫ তারিখ বিকাল ০৪:০০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।তার পূর্বে বিকাল ০৩:০০ টায় নানা শ্রেণী-পেশার প্রতিনিধিবর্গের উপস্থিতিতে “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন: চ্যালেঞ্জসমূহ এবং উত্তোরণের পথনকশা” শীর্ষক সেমিনারও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো: হাবিবুর রহমান, অনুষ্ঠানে জেলা রেজিস্টারসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।সমাপনী অনুষ্ঠানে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রথম (মোহাম্মদ জুবায়ের, শ্রেণী- একাদশ, জয়নাল হাজারী কলেজ), দ্বিতীয় (মো: মাহিম খাঁন, শ্রেণী- একাদশ, মহীপাল সরকারি কলেজ) ও তৃতীয় স্থান (ফাইরুজ হুমায়রা, শ্রেণী- একাদশ, সরকারি জিয়া মহিলা কলেজ) অধিকারীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ভূমি মেলায় তাৎক্ষণিক সেবা প্রদান কার্যক্রমে শ্রেষ্ঠ বিবেচনায় পৌর ভূমি অফিস ও কালীদহ ইউনিয়ন ভূমি অফিসকে যৌথভাবে পুরস্কৃত করা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত