বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

মানিলন্ডারিং আইনের ইতালিতে ৩০০ বাংলাদেশী অভিযুক্ত ও জরিমানা

আপডেট:

বেলাল ভূঁইয়া (ইতালি, রোম থেকে):
ইতালিতে অবৈধ অর্থপ্রবাহ ও সন্ত্রাসী অর্থায়ন রোধে দিন দিন কঠোর হচেছ। ভেনিসে মার্ঘেরা এলাকার কমপক্ষে ৩০০ বাংলাদেশি অভিবাসীকে দেশে টাকা পাঠানোর সময় অ্যান্টি-মানি লন্ডারিং আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, জরিমানা দেওয়া হতে পারে ১,০০০ থেকে ৫০,০০০ ইউরো পর্যন্ত। তবে, অভিবাসীদের জন্য টাকা পাঠানোর খরচ বেশি হওয়ায় অনেকেই আইন না জেনে বেশি টাকা পাঠান। তালির আইন অনুযায়ী, সপ্তাহে সর্বোচ্চ ১,০০০ ইউরো দেশে পাঠানো যাবে, কিন্ত এই সীমা অতিক্রম করে টাকা পাঠিয়েছেন এক ব্যক্তি একবারে ১,৯০০ ইউরো, এতে গয়ার্ডিয়া ডি ফিনানজা (ইতালির আর্থিক পুলিশ) টার্গেটেড তদন্ত করে এই লঙ্ঘন ধরে ফেলে। -সপ্তাহে ১,০০০ ইউরোর বেশি না পাঠানো, বৈধ এজেন্ট ব্যবহার করা, যারা আইন সম্পর্কে সচেতন, জরিমানা ও আইনের বাধ্য বাদকতা মেনে চলতে ইতালির অর্থনৈতিক পুলিশের বিশেষ শাখা সতর্ক করছে অধিবাসী সকলকে।

তথ্যসুত্রঃ ফেনী মিডিয়া রোম -ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত