কবির সুমন
তারিখ :- ০৯/০৮/২০২৩ বুধবার
মুজিব নিয়ে লিখতে গেলে
হয় না লেখা শেষ,
লাল সবুজের পতাকায়
সোনার বাংলাদেশ।
মুজিব মানে বজ্র কথা
৭ ই মার্চের ভাষণ,
মুক্তির ডাকে পথ দেখিয়ে
গড়লো মনে আসন।
স্বাধীন হতে আম জনতা
যুদ্ধে গেলো নেমে,
নয়টি মাস কষ্ট করে
যায় নি কিন্তু দমে।
ক’তো জনে মরলো নিরব
রক্তে লেখা নাম,
জীবন দিয়ে কিনে নেয়া
বিশ্বে বুকে দাম।
মানচিত্রে পেলো আসন
স্থায়ী হলো আভাস,
সুখ দুঃখের গল্পে মাঝে
এখন করছে বসবাস।
সবুজ ছায়া আদর মায়া
সবকিছুর সমারোহ।
এখনও দেখছি দেশদ্রোহী
বিশ্বাস ঘাতক অহরহ।
মুজিব নিয়ে লিখতে গেলে
হয় না লেখা শেষ।
মুজিব মানে অপ্রেরণা
একটি স্বাধীন বাংলাদেশ।



