কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ০৩.১১.২০২৩
বেঁচে আছি তার তরে
এতো দিন যাই নি গোরে,
সে ছাড়া নাই কেহ মোর
হৃদয় মিছিলে শত কন্ঠ করে শোর!
সোনার চামচ নিয়ে মুখে
জন্ম নিলে কাঁটে জীবন সুখে,
এমন ভাগ্য জোটে ক’জনার
স্বার্থেের দুনিয়ায় সবাই আমার আমার!
জীবনের কৈশোর যৌবন কাল
কাটলো অন্ধকারে, কেবল পেলাম সকাল,
যে জন ধরলো হাত খানি
মন থেকে তাকে দেবতা মানি!
বিশ বছর আগে যদি পেতাম তাকে
কাটতো না দূঃখের হুল ফোটা ভীমরুল চাকে!
যদি হতো দেখা আরো আগে
কাব্য কবিতা লিখতাম ‘রবি নজরুল’ বেগে!
হয়তো হতাম রুদ্র তসলিমা সম কবি
সারাদেশে শোভা পেতো আমার ছবি,
ভাস্কর হতাম সহস্র জনের মনে
পরিচয় হতো মানবতার বাউলের সনে!
মনটা আমার বর্ণচোরা
হেমন্তের দ্বারেদ্বারে ঘোরা,
ইচ্ছে হয় শিউলি ফুলে গাথিঁ মালা
বিশ্বে মিশাইল রকেটের ধোঁয়ায় কালা!
আমি কবি, সৌন্দর্যের পূজারি
দেখতে পারি না সন্তানের সামনে মায়ের বলি,
মায়ের সামনে যুবতী মেয়ে ধর্ষিত
নারী তো পণ্য, সব ফলায় হয় কর্ষিত!
স্তব্ধ আমি, ধরনীর ধ্বংসের আগমনে
ব্যক্তি সুখ মুছে দেয় বিশ্ব অসুরের আহ্বানে!
আমি ফিরিয়ে চাই আগের বিশ্ব মানবতা
আমার দেবতাকে নিয়ে বাঁচতে চাই ভুলে সব হীনতা, নীচতা!
কবি নিজে।



