বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

মনুষ্যত্ব ও ধর্ম অঙ্গাঙ্গী ভাবে জড়িত

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ১১. ১১.২০২৩

বিজ্ঞাপন

 

নিষ্পাপ একটা শিশু মায়ের গর্ভে জন্ম নেয় একটা রক্ত কুসুম! যে কোন ধর্মগ্রন্থের মত পবিত্র থাকে তার হৃদয়।

বিজ্ঞাপন

আস্তে আস্তে বড় হয় আর পরিবার সমাজ রাস্ট্র তাকে স্বার্থপর হিংসুটে হীনমন্যতা লোভ লালসা নিষ্ঠুরতা প্রতিশোধ পরায়ন অর্থবিত্তের আকর্ষণ লিঙ্গ বৈষম্যে ধর্মবৈষম্য নির্লজ্জ শোষক সুদ ঘুষ গ্রহী ইত্যাদি যত পাপ কাজ আছে তার প্রতি আসক্তি বাড়িয়ে দেয়! ধর্ম সত্য সুন্দর বানী বয়ান করে কিন্তু জং ধরা হৃদয় তা ধারন করে না! নিজ চোখেই দেখে যে ধর্ম শিখাচ্ছে তিনি নিজেও নারী আসক্তি মুক্ত নন, লোভ লালসা মুক্ত নন, অর্থবিত্তের মোহ মুক্ত নন। তার ধর্মীয় বানীও ও পক্ষপাত দুষ্ট! কুরআন গীতা বাইবেলে যা বলেছে তা হুবহু নয়, ফরমায়েসী, ফেব্রিকেটেড, আপনি আচারি না। তার বাড়ী গাড়ী আরাম আয়েশি জীবন অসৎ উপার্জন!

 

আগে প্রতিটি মানুষ কে মানবতা মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হতে হবে যাকে বলে “তাকওয়া পূর্ণ জীবন”! “তাকওয়া” অর্থ ” মনুষ্যত্বের উদ্বোধন! মনুষ্যত্বের উদ্বোধন অর্থ পশুত্ব ত্যাগ! আবার পশু ও আপনার আমার মত মানুষ থেকে কখনও কখনও উত্তম। কুকুর ঘোড়া ঈগল দারুন প্রভু ভক্ত! জীবন দেয় তার মালিকের জন্য কিন্ত মানুষ সামান্য স্বার্থে ভাইকে হত্যা করে, বাবা মা কে বৃদ্ধ বয়সে রোডে রেল লাইনে বৃদ্ধাশ্রমে ফেলে আসে! আপনি হিন্দু কি মুসলমান বৌদ্ধ কি খৃষ্টান তা শুনে আমার মন শীতল হয় না, আপনি মানুষ কিনা অহমিকা মেকি গর্ব লোভ লালসা বর্জিত ব্যক্তি কিনা, আপনার কাছে নারী-পুরুষ

সবাই ভরসার স্হল কিনা, আপনার টিশার্ট পরিধেয় হোক আর গেরুয়া পৈতা দাড়ি টুপি মদিনা রুমালে নাক ঢাকা হোক আমার বিবেচ্য না,

 

আপনার আয় বৈধ কিনা, আপনার সাধ্যমত পরোপকারী কিনা, যে কোন ধর্মের কেউ নির্যাতনের শিকার হলে আপনি তার বিরোধী কি না? অন্যের দুঃখ-কষ্ট আপনাকে ব্যথিত করে কিনা,? আমি আপনাকে স্যালুট জানাই, এই মনে ঐশ্বরিক বানী ধারন হয়, পরশপাথরের মত স্বর্নে পরিনত করে আপনাকে আপনি অন্যকে! আপনার জীবন “তাকওয়া পূর্ণ”! আপনার কুরআন গীতা বাইবেলে মুখস্থ নাই তাতে কিছু আসে যায় না! এসবের ভিতর যা আছে তার কাজ আপনাকে মানুষ করা মনুষ্যত্ব আনয়ন করা! আপনি সব মুখস্থ করেছেন আপনার ভিতর “ক্ষমা” আসে নাই,

সুদ ঘুষে ঘৃণা আসে নাই, পরার্থে লোভ যায় নাই, নারী, গরীব দূঃখী ও মানুষ সে বোধ হয় নাই, আমি আমি ও আমিত্ববোধে মাতোয়ারা আমি আপনাকে পশুর থেকেও নিকৃষ্ট ভাবি, আপনি জাহান্নামী, আমি ঘৃণা করি আপনার সো কল্ড ধার্মিকতা, ধর্ম বয়ান দোহে!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশ কে ভালোবাসেন

তাকওয়া পূর্ণ জীবন গড়েন, ভন্ডামি নয়, ধর্ম ব্যবসা নয়

তেমন ধর্ম করেন যা মানবতা মনুষ্যত্ব আনয়ন করতঃ সেই শিশু কালের মত নিষ্পাপ নির্লোভ অন্তর তৈরি করে, আপনাকে মুমিন করে মোনাফিক নয়!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত