কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১৮.১১.২০২৩
আমি মেয়ে মানুষ, পর্দায় থাকি
তোমাদের মন করে আঁকিবুঁকি,
চোখ তো ঠেকে আমার কাপড়ে
মন ঠেকাতে পড়ি ফাঁপড়ে,
আমি সংযত শালীন
পুরুষ তুমি মোটেই নও কৌলিন,
মন তোমার টপকায় চীনের প্রাচীর
দেখে সুতার বস্ত্র ভেদ করে নারী গতর!
আমি যতো হিজাব নেকাব বোরকা
পরি
তুমি দেখো বোরকা শাড়ি ফাঁড়ি!
চোখ তো দেখে না, মন ধরে বায়না!
আমি যতোই আমায় কালো কাপড়ে ঢাকি
তোমার মন সব দেখে দিয়ে আস্তরণ ফাঁকি!
গভীর রাতে আনো আমায় কল্পনায়
মেয়েটার ভিতর কেমন স্বাদ নিতে মন
চায়!
যতোদিন পুরুষ হবে না পর্দানশীন
ভাববে না দু’দিনের দুনিয়ায় মানুষ মরণশীল ,
দর্জির বানানো বোরকার পর্দায়, ততোদিন
প্রতিরোধে অপরাগ পুরুষ তার পাপের ঋণ!
মনের ভিশন যায় কি কাপড়ে রোখা
মন ছোটে আটলান্টিকের ওপারে দিয়ে ধোঁকা,
তাতে হয় প্রেম প্রণয় ভালোবাসা
তার চর্ম চোখের কাছে আসা!
মন যদি যায় বাঁধা ধর্মের বেড়াজালে
তাহলে খোলা মিষ্টি দেখে ও ভিজবে না জিহ্বা ‘কাম জলে’,
মন যদি পুরুষ করতে পারে পাপ মুক্ত পরশ পাথর
নারী গন্ধ বিলাবে পূণ্যের, ছিটায়ে গোলাপ আতর!



