বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

মানুষ মানবতা মনুষ্যত্ব সমস্যা ও ধর্ম

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ২৫.১১.২০২৩

 

বিজ্ঞাপন

আমি গরীব, সৈয়দ কাজী চৌধুরী শেখ বংশের নই, আমার অনেক একাডেমিক শিক্ষা নাই, আমার গাড়ী বাড়ী নাই, আমি আমেরিকা বৃটেনের নাগরিক নই! এসব কোন সমস্যা না, সমস্যা হলো আমি মানুষ কিনা? আমি যদি “মানুষ” হই , মানবতা মনুষ্যত্ব সম্পন্ন জ্ঞান আমার থাকে, আমি যে-কোন ধর্ম আমি বেছে নিতে পারি! সব ধর্মের মুল বানী মানবতা মনুষ্যত্ব কৃতজ্ঞতা সত্যবাদীতা, মিথ্যা পরিহার,ন্যায় বিচার, উপকারীর উপকার স্বীকার, অন্যকে সন্মান করা, আমি কে তা বুঝতে পারা, গর্ব, হিংসা-বিদ্বেষ পরিহার, পরোপকারী হওয়া, নিজ ধর্ম পালন অন্য ধর্মে সন্মান!

 

প্রিয় পাঠক, বংশ গর্ব যে করে সে হচ্ছে আহম্মক, ছোট জাত বড় জাত, সংখ্যা গুরু সংখ্যা লঘূ বলে দুর্বল ভাবে দ্বিতীয় আহম্মকে! মুসলিম কুরআন যা বলেছে গীতা, তওরাহ, বাইবেল কিছু বিষয় হুবহু এক বলেছে!

কুরআন বলেছে ঃ

 

১. Quran does not promote violence armed warefare (সন্ত্রাস কোর না)

২. Quran condemns of sectarian violence and speak against Terrorism. (সন্ত্রাসকে কুরআনে বার-বার তাগিদ দিয়েছে নিন্দনীয় ও না করতে হোক মুখ সন্ত্রাস!)

৩. Forgiveness and Restraint and warns not to transgness or become oppressors.(কুরআন বার বার বলেছে “ক্ষমা, ক্ষমা, ক্ষমা!

কুরআনে হুকুম করা হয়েছে, মিথ্যা বোলনা, সুদ ঘুষ খেয়ো না, দুর্বলকে আঘাত কোর না, একে অপরকে আক্রমণ কোর না, শক্তি প্রদর্শন কোর না, বংশ গর্ব কোর না,ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোর না, সংখ্যা লঘু কে উৎপাত কোর না, জোর কোর না কাউকে ধর্মান্তরিত করতে, ধর্ম যার যার পছন্দ মত বেছে নিবে!

৪. Be ware among 73 sects 72 of them will go to

HELL and One of them will go to PARADISE !

(৭৩ গ্রুপের ৭২ গ্রুপ দোযখে (নরকে) নিক্ষিপ্ত হবে)

 

প্রিয় পাঠক, উপরে বর্নিত সবগুলো কুরআনের আয়াত, আমি আয়াত নং ও পৃষ্ঠা উল্লেখ করলাম না!

আমার জীবনের অভিজ্ঞতা বেশ দীর্ঘ, দেশ এবং বিদেশে কুরআনের, গীতার, বাইবেলের কোন মুসলমান হিন্দু খৃষ্টান ধর্ম প্রান মানুষ পাই নাই!

আপনি আগে মানুষ হন পরে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান হন।

ধর্ম আপনাকে সব পাপ থেকে ফিরাবে! আপনি তো শুধু দু’পা, দু-চোখ, দু-হাত কায়ায় মানুষ, মানবতা মনুষ্যত্ব তাকওয়াপূর্ণ জীবন অধিকারী না হলে বিবেক ভোতা হলে সে মানুষ নামের ” হায়ান”, আপনার ভিতর হায়ানার আক্রমনত্বক চরিত্র লুকায়ে আল্লাহ ভগবানের কাছ থেকে ধর্মের এজেন্সি নিয়ে এলে আপনি সমাজ রাস্ট্র কে গোমরাহ করছেন! আপনিতো নিজেই জানেন না “নাচতে নামলে ঘোমটা দেয়া যায় না, সাহিত্য সংস্কৃতি শিল্প কাব্য কবিতা নাচ গান যাত্রা থিয়েটার একটা আলাদা জগত এখানে কনজার্ভেটিভ লোকের প্রবেশ নিষেধ! বিশ্বে সব শেষ যে নামকরা নৃত্য উন্নতি ঘটেছে তা হলো Belly dance”, এ ড্যান্সের মুল মুভমেন্ট হচ্ছে পেট এবং ঊর কে প্রদর্শন ওরা নাচানো! একসময় আমাদের দেশের কথক নৃত্য এবং যাত্রা নাচের মত পেট বুক চোখের কাজ!

মুসলমান নামধারী ভন্ডদের (আসল মুসলমানদের না) জন্য দূঃসংবাদ হলো এই নৃত্যে জনক হচ্ছে ” আরব দেশগুলো!

 

প্রিয় পাঠক, একজন মানুষ অন্য জনকে গালি দেয় তখন যখন তার জ্ঞানের দৈন্যতা দেখা দেয়, মানবতা মনুষ্যত্ব হারায়, কি বলবে তা খুঁজে পায় না, জ্ঞানের পরিধি এতই সীমিত সে তখন তার জবান কে লাগামহীন ভাবে ব্যবহার করে ! এসব মানুষ কোন ধর্মের না, ধর্ম কর্ম মনুষ্যত্ব আহরণ করতে হয় মা পরিবার পরিবেশ শিক্ষা কর্মজীবন বড় পাঠশালা! এসব জায়গা থেকে শিক্ষা না পেলে শুধু অহমিকা হিংসা ভন্ডামি মুনাফেকি মিথ্যার আশ্রয় ই ভর করা ছাড়া গত্যান্তর থাকে না। লালন নজরুল রবীন্দ্রনাথ

বিদ্যাসাগরদের একাডেমিক কোয়ালিফিকেশন অনেক ছিলো না তবু কেউ বিশ্ব কবি কেউ বিদ্যাসাগর কেউ ইংরেজ ভীতি!

 

ভালো থাকেন সুস্থ থাকেন, আগে মানুষ হন পরে ধার্মিক হন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান মুসলিম যা ইচ্ছে হন। ধর্ম পাল্টাতে লাগে পাঁচ মিনিটেই মানুষ হতে লাগে সারাটা জীবন, কেউকেউ সারাজীবনে ও মানুষ হয় না! আয়নায় নিজেকে দেখুন, আপনি কি মানুষ নাকি শুধু হিন্দু, শুধু মুসলমান?

রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছিলেন, “যে আসে পরিচয় দেয় আমি হিন্দু আমি মুসলমান, কেউ এসে বলে না আমি মানুষ! বিশ্বে ৪৩০০ ধর্ম, মুল বানী একই, উপরে ও একজন

হোক আল্লাহ ভগবান ঈশ্বর যে কোন নামে বিদ্যমান। বিশ্বাস রাখেন ” কেউ আছেন”!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত