কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ২৭.১১.২০২৩
স্মৃতির বীণায় আজ-ও বাজে
তোমার বাঁশীর সুর,
যা শিখিয়েছো তাতেই আমি
আজ-ও পূর্ণতা পেয়ে একদম ভরপুর!
প্রাণের বীনায় ঝংকার তোলে, সে বাঁশির সুর
স্মৃতিতে অস্তিত্বশীল হারানো সেই দিন,
সেই হেমন্ত শীত আগমনে তুমি হতে জড়োসড়ো
তনু হতো তোমার ক্ষীণ!
কতো দিন কতো রাত কুড়াতাম বকুল
গেথে মালা বলতাম পরাতে খোঁপায়,
তুমি কতো আদরে পরাতে মালা ঘ্রাণ নিতে,
ঝাপটায় ধরতে, বকা দিতাম চালিয়ে চোপা!
আজ মনে হয় ছিলো অন্যায়
এমন সোহাগ জোটে ক’জনের ভাগ্যে,
এতোটুকু আদরের কাঙাল আমি, নিঃশ্ব
অশ্রুসিক্ত হলাম, স্মৃতি হাতড়ায়, এসব এখন যাগ্যে!
বলতে তুমি, ওগো চঞ্চল মেয়ে
কেন এতো দ্রুত লয়ে কথা বলো?
কথা ঘুরাবার ছল করে, হাত ধরে তুলতাম
বই মেলায় যাবো আজ, চলো!
তোমার অফিস থেকে ফিরতে হতো সন্ধ্যা
পথ পানে চেয়ে আঁখি হতো ছলছল
তুমি ফিরতে যখন ছুটে যেতাম কাছে
রোজকার মতো বকা খেয়েও, আনতে
প্রচুর ফল!
বলতে তুমি, দেখো এনেছি আমি
পুষ্টি আর ভিটামিনের খণি,
গর্ভে বাচ্চা, খেতে হবে সাচ্চা
বুকে নিয়ে বলতে, “তুমি আমার চোখের মণি !



