শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

অপয়া নারী

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ২৪.১২.২০২৩

 

বিজ্ঞাপন

সাগরে আর কতো জল

ততোধিক বারি নারীর দুনয়ন তল!

গাঢ় নিকষকালো আমাবস্যা আর কতো আঁধার

উর তলে কষ্টে কষ্টে নারী অঙ্গার!

 

বজ্রপাতে যতো শোর তার আওয়াজে

বৈষম্য সমাজে বিপন্ন নারী সমালোচনা কানে বাজে!

রমনীকে সহ্য করতে হয় সহস্র গঞ্জনা

বাইরে ফিটফাট স্বামী সঙ্গ যেন পাখি খঞ্চনা!

 

পুরুষ শাসিত সমাজের শৃঙ্খল

বেগম রোকেয়া থেকে নূর জাহান ভাঙ্গতে পারে নাই সে আগল!

নারী জলজ উদ্ভিদ সদা ভাসমান

সমাধিকার দাবীতে ভেঙে পড়ে আসমান!

 

ইচ্ছে হয় হই গৃহত্যাগী বৈষ্টমী বা ফুলন দেবী

না হয় গয়া কাঁশি যেয়ে শিব সেবি!

ভালোবাসা পেতে নারী কাতরায় পুরুষের আদিম আবাসে

দলিতমথিত ব্যথিত হৃদয়ে হয় একদিন মলিন ফ্যাকাশে!

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত