লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ৩১.১২.২০২৩
বিশ্বের সবকিছু শেষ হয়ে যায় কিন্ত রেখে যায় ভালোমন্দ স্মৃতি। সে স্মৃতি হতে পারে দগদগে ক্ষত বা আনন্দ ঘন মিষ্টি মধুর জীবন পথের পাথয়। ২০২৩ ইংরেজি বর্ষের আজ শেষ দিন, দিনপঞ্জিকার পাতা উল্টালে আগামী কাল ২০২৪ ইংরেজি বর্ষ শুরু। জীবন থেকে আর-ও একটা বছর চলে গেলো বিস্মৃতির অতলে তলিয়ে অলক্ষ্যে! এগিয়ে গেলাম
শ্মশান কবরের দিকে! তবু ও হিসাব রাখতে হয় কি হারালাম কি পেলাম?
হারালাম + পেলাম ঃ
১. কোভিড ঃ ২০২০ থেকে আজ ও কোভিড আক্রান্ত লোক ড্যামেজ immunity system নিয়ে মারা যাচ্ছে যার মোট সংখ্যা বিশ্বে দেড় কোটির উপরে। এখন যারা মরে তাদের কোভিড মরার সাথে যোগ হয় না কিন্তু অবশ্যই কোভিড affected death.
২. তুরস্ক সিরিয়ার ভুমিকম্পে মৃত্যু সংখ্যা তুরস্ক ৫১ হাজার, সিরিয়া ৯ হাজার। বাংলাদেশ বড় ভুমিকা রেখেছে উদ্ধার ও ত্রান দিয়ে।
৩. গুগল ঃ একসাথে ১২ হাজার শ্রমিকের চাকুরী খেলো
৪. ইউক্রেন যুদ্ধ একটা মার্কিন পাতানো খেলা যার ফলে সারা বিশ্বে বাজারদর বেড়ে দুর্ভিক্ষ বলা যায়। ইউক্রেন নামক দেশটা ধ্বংস, সোভিয়েত রাশার সবচেয়ে উন্নত অংশ ইউক্রেন, নারী বিশ্বের সেরা সুন্দরী। পরমাণু বিদ্যুৎ থেকে অস্ত্র গোলাবারুদ সজ্জিত ছিলো। মার্কিন পরামর্শে
NATO যোগদানে আগ্রহের খেসারত।
৫. জার্মান রাশিয়ার ৫২ বিলিয়ন গ্যাস পাইপ লাইন ধ্বংস সিআইএ, বিশ্বের চিরশান্তি চিরদিন বন্ধ হলো। ইউরোপীয় ২৭ দেশ এশিয়য়ার সাথে মিশে গেলে শান্তি আর শান্তি, মার্কিন আধিপত্য তা চায় নাই।
৬. মস্কো সফর চীনের প্রেসিডেন্ট।
৭. রাশিয়া ইরান তুরস্কের একত্মা ঘোষনা। ইরান সৌদি ইরাক মিলে গেলো।
৮. চীনকে টপকে জনসংখ্যার দিক থেকে ভারত এগিয়ে গেল! ভারতের অশিক্ষিত জনসংখ্যা বেশী তা বোঝা গেলো বাচ্চা পয়দা একমাত্র কাম —
৯. পশ্চিম বিশ্বের ব্যাংকিং খাতে ধস। খোদ মার্কিন সিলিকন ভ্যালি, সিগনেচার ব্যাংক দেউলিয়া!
সুইজারল্যান্ডের ক্রেডিট সুইচ ব্যাংক দেউলিয়া।
১০.রাজ্যভিষেক হন রাজা তৃতীয় চার্লস।
১১. এরদোয়ান মার্কিন চেষ্টা ব্যর্থ করে তৃতীয় বার ক্ষমতায় আসেন।
১২. জুনে মার্কিন সাবমেরিন “সিবল” সমুদ্র তলদেশে বিস্ফোরিত হয়।
১৩. আফ্রিকায় ৫ টা দেশে সামরিক সরকার ক্ষমতায় আসে। নাইজার থেকে সামরিক সরকার ফ্রান্স কে বিতারিত করে। অনেকে বলে রাশিয়ান হাত আছে, থাকলে থাকুক, পশ্চিমা কলোনিজম উৎখাত হোক। আফ্রিকায় স্বর্ন খনি পর্যন্ত আছে অথচ ভূরাজনৈতিক কারনে আফ্রিকার ৫৭ টা দেশ ই প্রায় গরীব ২৫ টা দেশ কোনমতে একবেলা খাবার পায়।
১৪. সুদানে আবার গৃহযুদ্ধ শুরু।
১৫. ভারত কানাডা মুখোমুখি, অমৃতসারের শিখ খালিস্তান দাবী কানাডার সমর্থন ও শিখ নেতা কানাডায় হত্যায় ভারতের হাত আছে এমন বিতর্কে ভারত কানাডার ৪৩ কুটনৈতিক বের করে দেয়।
১৬. পাকিস্তান দেউলিয়া। গনতান্ত্রিক সরকার হটিয়ে মার্কিন ইঙ্গিতে ইমরানকে হটিয়ে শেহবাজ খানকে ক্ষমতায় আনে যা মার্কিন দূতাবাস স্বীকার করেছিলো কর্ম টি তারা ঘটিয়েছে। ডোনাল্ড লূ সফরের পর পাকিস্তান ও শ্রীলঙ্কার সরকার পতন হয়।
পাকিস্তানের এক কেজি আটা এখন ও ৬৩৬ রুপি। রিজার্ভ মাত্র ৩ বিলিয়ন তা ও চীন দুইবার ও সৌদি একবার ঋণ দেয়ার পর। আইএফসি পাকিস্তান কে ঋণ দিতে অস্বীকার।
১৭. অক্টোবর ৭ থেকে হামাস ইসরায়েল যুদ্ধ, মার্কিন সরাসরি ফ্লিট পাঠায়, আজ পর্যন্ত ২১ হাজার ফিলিস্তিন ইসরায়েলের হাতে নিহত।
১৮. সৌদি আরবে সোনার খনি পাওয়া গেছে।
১৯. বাংলাদেশে তেল পাওয়া গেছে সিলেটে এবং গভীর সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গেছে!
১৯. বাংলাদেশে জাপান ঢাকা সিলেট রোডে জাপান মেগা সিটি তৈরি করেছে যা মীর সরাই বঙ্গবন্ধু মেগাসিটি থেকে বড় এবং টয়োটা গাড়ী থেকে অনেক কিছু এখানে প্রডাকশন হবে।
২০. জার্মান মার্কিন হংকং ও একই রকম নিজস্ব মেগাসিটিতে বিনিয়োগ করতে জায়গা নিতে প্রতিযোগিতা করছে। ভুলে গেছি, কিশোর গঞ্জে একটা মেগাসিটি কেউ করতেছে।
২১. বাংলাদেশ এমন স্তরে পৌঁছে গেছে একমাসের ভিতর মার্কিন জাতিসংঘের প্রতিনিধি ১১ বার বাংলাদেশ সফর করেছেন এবং চীনের বিদেশ মন্ত্রী বিমান বন্দরে বাংলাদেশ বিদেশ মন্ত্রীর সাথে লম্বা বৈঠক করে বিমান বন্দর থেকেই বিদায়।
২২. বাংলাদেশে মেট্রোরেল চালু, পাতাল রেল কাজ শুরুবব
কর্ণফুলী তে বঙ্গবন্ধু টানেল চালু, পদ্মা সেতু ২০২৩ সে রেল চালু হয়েছে।
২৩. ভারতে সন্তান উৎপাদন এত বেড়েছে যে তাদের লোক সংখ্যা ২০২৩ এ ই ১.৭ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে।
২৪. বিশ্বে ৮০০ কোটি লোক সংখ্যা বেড়ে সাড়ে সাত কোটি ২০২৩ এ ই বেড়েছে এজন্য কি ভারত গোল্ড মেডাল পাবে নাকি জরিমানা গুনবে। বিশ্বের ৫৫ টা দেশে জন্মহার নিন্ম মুখী বলে বিলুপ্তি হবে এমন হা হুতাশ করছে সেখানে ভারত জন্ম দিয়েই যাচ্ছে জয় সীতারাম বলে।
বাংলাদেশে ও এমন একটা গোষ্ঠী আছে, “আল্লাহ দেয় আমরা কি করবো”?
প্রিয় পাঠক, বাংলাদেশ ২০২৩ সালে দারুন ভাবে মার্কিন টার্গেট বা থ্রেট ফেস করছে এটা একটা বিরাট স্মরনীয় বিষয়। এজন্য বিএনপি আওয়ামীলীগ স্বার্থ থেকে তাদের নিজস্ব সার্থ
ক। মার্কিন সেনা ঘাটি।
খ। তেলের খনি পাওয়া।
গ। সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া।
ঘ। চীন রাশিয়ার লাগাম টানা উপযুক্ত স্হান বাংলাদেশ।
ঙ। একটা পুতুল সরকার দরকার হোক না সেটা তৃনমুল বিএনপি !
চ।নতুন নতুন চর জেগে বাংলাদেশ এখন আর একটা শ্রীলঙ্কা সমান দেশ যোগ হয়েছে।
গনতন্ত্র মানবাধিকার মানবতা মনুষ্যত্ব মার্কিন ডিকশনারি তে নাই!
বিদায় ২০২৩, স্বাগতম ২০২৪.



