কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০৪.০১.২০২৪
বাঁচতে চেয়ে ছিলাম আমি সুরভিত সুবাসিত সবুজ শ্যামল বিশ্বে
বিহগীর মত উড়তে চেয়েছিলাম দিগন্তের নীলভ নভস্থল শীর্ষে !
চেয়েছিলাম কান্দাহার সমরখন্দের দ্রাক্ষারস পানে তৃপ্ত হতে
তোমরা, নরপশু রা, বাঁচতে দিলে না আমায় কোনমতে !
সৃষ্টির রহস্যময় লীলাভূমি দেখে তোমরা কি ঈশ্বরের দেখা পাও
আতাকামা মরুভূমিতে একদিন মানব কোলাহল ছিলো জানতে চাও?
মহা সমুদ্রের কল্লোল উর্মিমালার বীচে একদিন মানব সভ্যতা প্রেমিকের হাত ধরে হাটতো
অস্টম মহাদেশ জিল্যান্ডিয়া চুরানব্বই ভাগ জলের নিচে সেখানেও একদিন মানবসভ্যতা আনন্দ খুশি বাঁটতো!
জানবে কোথা থেকে বই পড়া দিছো ছেড়ে
তোমরা ধর্ষক রাসভ শুধু খুঁজো, কোন নারীর অবগুণ্ঠন গেলো পড়ে!
শত ভাগ শিক্ষিত মানব বসতি রাশিয়ায় মেট্রোরেলে বসেও সবাই পড়ে বই
তোমাদের তো নারীর অশ্লীলতা খুঁজে সময় পার, বই পড়ার সময় কই?
তোমাদের মত কপট ধার্মিকের দেশে পাঁচ বছর বয়সে আমি ধর্ষিত হলাম
জীবনের শুরুতে ই ধর্মীয় প্রতারকের দ্বারা উপসনালয়ে বসে স্বর্গ-নরক দেখলাম!!
কি কুৎসিত তোমাদের মুখোশের আড়ালের চেহারা
এমন আয়না যদি থাকতোও যার কাজ কপটতার মুখোশ হরা !
নারী লাউডগা সম জলোচ্ছ্বাসের মত বেড়ে উঠে
অপক্ব জ্ঞানে পুতুল খেলা ফেলে এসে ক্রীতদাসী নারী পুরুষের সাথে জোটে!
আয়া সেবিকা রাধুনি কাঁদুনী মা শ্বাশুড়ি হয়েছি তবু ও অশ্রুসিক্ত হই প্রতি যামিনী
নিরবে নিস্তব্ধে সেই গোপন কথা একাকীত্বে স্মরণ হলে, মাথায় ভেঙ্গে পড়ে সৌদামিনী!
রাশিয়ার মেট্রোরেলের যাত্রীরা বই পড়ছে !



