শনিবার, মার্চ ১৪, ২০২৬

জনক

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১২.০১.২০২৪

 

বিজ্ঞাপন

তুমি ছিলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,

চেনা ছিলো তব

টেকনাফ থেকে তেতুলিয়া

বাংলার সব অলিগলি!

 

তুমি নেতা ছিলে বাংলার

তুমি নেতা ছিলে এশিয়ার,

তুমি নেতা ছিলে সারা বিশ্বের

ছিলো কৃতি তোমার

সবকিছুর শীর্ষে !

 

তোমায় পারে নাই দমাতে

জেল-জুলুম আর ফাঁসি,

তুমি করেছো বরন – সবকিছু

মুখে নিয়ে হাসি !

 

তুমি দিয়ছো ভেঙে

ইয়াহিয়া, ভূট্টার দম্ভ,

সারাবিশ্ব সেদিন হয়েছিলো স্তম্ভ,

বিশ্ব নেতারা করেছে তোমায় কুর্নিশ!

 

তুমি বাংলার ‘শের’ –

তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো

মার্কিন সিআইএ এর!

মার্কিন হত্যার তালিকায়

উঠে এলো তোমার নাম,

হজম করতে পারে নাই ‘কিসিঞ্জার’

সেদিনের অপমান!

 

পরিবর্তন হলো বাংলায়

মার্কিন রাষ্ট্রদূত,

“ফিলিপ চেরি” নাম তার

ছিলো খুনি অদ্ভুত!

 

জাতীয়তাবাদী স্বাধীন নেতা

হত্যা করানো তার কর্ম,

বাংলায় এসে ও “ফিলিপ চেরি”

করলো একই অধর্ম!

 

খাদ্যের জাহাজ নিয়েছে ফেরত

বংলায় দুর্ভিক্ষ,

‘বিশ্ব’ তখন অবাক দেখেছে

আজ-ও তারা সাক্ষ্য !

 

সিআইএ তখন খুঁজতে ছিলো

বাংলায় মীর জাফর,

পেয়েও গেলো “মোস্তাক, জিয়া”

আর তাদের দোসর!

 

‘তাহের ঠাকুর, মাহবুবুল আলম চাষী’

এ দু’জনও ছিলো ষড়যন্ত্রের অসি,

দু’জনেই ষড়যন্ত্রের হোতা

যখন যা ঘটেছে যেথা !

 

“ফিলিপ চেরির” প্রথম হত্যা

‘চিলির’ আলেন্দে,

তোমায় মেরে মীর জাফর রা

মাতলো আনন্দে!

 

লেখকের কথা ঃ

হে পিতঃ তোমার আত্মার মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, আত্মাকে হত্যা করা যায় না, আত্মা নিতা বিনাশী সর্বব্যাপী! তুমি আছো, থাকবে চিরকাল মানব অন্তরে,

আমরা তোমায় লালন করি অন্তরে প্রতি ক্ষণে!!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত