কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তাং ঃ ১৭.০১.২০২৪
প্রত্যেকের বুকের নিভৃত কুঠরিতে
থাকে কিছু অজানা অশান্ত ঢেউ,
কিছু দগ্ধ ক্ষত রক্ত ঝরায় অবিরত
এতোই নিভৃতে গোপন কক্ষে জানেনা কেউ !
কারো বুকের ভিতর থাকে নিশ্চুপ
গোরে স্থানের সুনশান নিস্তব্ধতা,
কিছু পঁচা গলা কষ্টের নির্জাস
আজীবনের ভুল, অসাবধানতা !
কারো বুক আগ্নেয়গিরির জ্বালামুখ
কখনও নির্গত হয় জলন্ত লাভা,
‘ভিসুভিয়াস’ ‘এটনা’ থেকেও ভয়ঙ্কর
নির্গত মাগমা উর্ধ্বে ছড়ায় আভা !
আছে সবার কিছু নিদ্রাবিহীন নিজস্ব রাত
ভাঙ্গাড়ি দোকানে বেঁচে দিনের শ্রম,
হারিয়ে যাওয়া মনের মানুষ নিয়ে গড়ে ইমারত
রাত শেষে হিসাব, পুরোটাই ভ্রম !
কারো বুকে বহে সাগরের ঢেউ
জীবনের ব্যর্থতা ভোলার প্রয়াস,
সাথী হারা হৃদয়ের গোপন ব্যথা
নিদ্রাহীন সারারাত দীর্ঘশ্বাস !
অন্তরের প্রণয় চেপে রেখে শেষ
না পারে জানান দিতে অন্য কারে,
সারারাত জাগ্রত এপিঠ ওপিঠ
কষে অতীতের জীবন অংক, হাতরায় অন্ধকারে!



