শনিবার, মার্চ ১৪, ২০২৬

বাংলাদেশ

আপডেট:

-অজিত কুমার সিংহ
তারিখঃ-২১/১/২৪ ইং।

বাংলার দামাল ছেলেরা ভালোবাসে
ফাগুনের রাঙা রোদ;
রাঙা রোদ মানেই রাঙা বিপ্লব।
একুশ মানেই তো বিপ্লব
ঋতুচক্রে পাক খাই,
বৎসর ঘুরতে না ঘুরতেই
আসে একুশে ফেব্রুয়ারি।
একুশের ডাকে ঊনিশ’শো একাত্তরে
একঝাঁক দামাল ছেলে দেশ
মাতৃকার মুক্তির তরে জীবনের জয়গান
গেয়ে;নিঃশেষে প্রাণ করে গেছে দান।
মানচিত্রে লিখে গেছে
একটি নতুন নাম,একটি নতুন দেশ,
স্বাধীন বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত