অজিত কুমার সিংহ
ঊনিশ’শ পঁচাত্তর সালের
পনেরোই আগষ্ট।
অপরাহ্নে
বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাসায়
ঘাতকেরা হামলা চালায়।
সপরিবারে নিহত হয়।
ঝরেছিল এক সাগর রক্ত।
বঙ্গবন্ধুর রক্তাক্ত নিথর দেহ ছিল
ছিঁড়ির উপর পড়ে।
সেই রক্ত
সিঁড়ি বেয়ে
পদ্মা,মেঘনা,যমুনা হয়ে
বঙ্গোপসাগরে মিশে গেছে।
সেই রক্তে
বাংলাদেশের মানচিত্র লেখা হয়েছে।

