শনিবার, মার্চ ১৪, ২০২৬

বটবৃক্ষ বাবা

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ২৪.০১.২০২৪

 

বিজ্ঞাপন

সব ঘরের সব বাবা

নাই বায়না নাই চাহিদা, সদা যেন হাবা,

তার চা’ টা শেষে পৌঁছায় চাকরানীটা রোজ

চাকরানি টা ও রাখে না, বাবা টার খোঁজ?

 

বাবা যেন টাকার মেশিন, তখন পড়ে খোঁজ

তা ছাড়া আর তেমন তাকে দরকার নাই রোজ!

পাড়ার ছেলে প্রেম যাচে না আমার বাবার ভয়ে

এ কাজটা কি’বা দামী, বাবা না-ই যার, রোজ যাচ্ছে সয়ে!

 

অসুখ বিসুখ হলে তখন ছোটেন ডাক্তার বাড়ি

গভীর রাতেও ডাক্তার আসে, একাজ কি আর ভারি?

বাবা নামক আজীব জীবটার, নাই কোন চাওয়া

চাইলেই সবার কাছে হতো কি তার পাওয়া?

 

বাবার রাতে শীত লাগে না চাদর চায় না পিনতে

ভালো কাপড় চায় না কভু টাকা লাগে কিনতে!

টাকা বাঁচুক হৃদি রুবির যাতায়াতের ভাড়া

তবু বাবা মূল্য পায়না, তেমন হৃদয় কাড়া!

 

নাই অভিযোগ কোন বাবার খেতে আর পরতে

তবু আমরা ভুল ধরি তার উঠতে বসতে সরতে!

বাবা সত্যি বটবৃক্ষ তবু মূল্যহীন

বাবার কাছে সন্তানের, আছে অনেক ঋণ!

 

অসুখ হলে ফযর পড়ে বাবা তোলেন হাত,

হৃদি রুবীর রোগটা আমায় দাও বাড়াও ওর হায়াত।

মাঝ রাতে রুমে আসে মাথায় রাখে হাত

সন্তান তখন ঘুমে বিভোর ডানদিকে কাত!

 

বাবার যখন বয়স বাড়ে নিঃসঙ্গ জীবন

একাকিত্ব জীবন কাটে আয়ু হয় হরন!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত