কলমে ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ০৩.০২.২০২৪
ভালোবাসা অমূল্য সম্পদ
মেলে ভাগ্য জোরে,
তোমার ভালোবাসা হীরা সম মূল্য
রেখেছি যত্ন করে !
চোখের আড়াল হলে তুমি
আমাতে থাকি না আমি,
কেমন বাজে ব্যথার বীণ
জানেন জগত স্বামী!
ফিরে ফিরে চাই
তোমাকে না হারাই,
তুমি হৃদপিণ্ডের রক্ত বাহী ধমনী
রক্ত প্রবাহ বন্ধ হলে মৃত্যু হয় আমার তখন-ই!
আমি বন্ধ করি যখন
আমার দুই আখি,
হৃদয় আয়নায় শুধু তুমি ময়
আর সব যেন কুজ্ঝটিকা, ফাঁকি!
এলে আমার জীবনে হয়ে
মধু বালা, আদ্রে হেপবার্ন,
তোমায় নিয়ে পার হতে চাই
বাকী সংসার জীবন নামক আটলান্টিক ওয়াসন!
জীবন সুন্দরবনের তুমি এক
চঞ্চলা, ডোরাকাটা হরিণী,
তুমি পাশে নেই ভাবলে
দু-চোখে অন্ধকার দেখি সুন্দর ধরনী!
তোমার আমার ভালোবাসা
স্বার্থ বিবর্জিত সুখ,
শত অভিমান পুষেছ বুকে
ফিরিয়ে নাওনি মুখ।



