কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১০.০২.২০২৪
বাংলা আমার মায়ের ভাষা
বিশ্বে সপ্তম স্থান ,
এই ভাষার তাড়া খেয়ে
পাক বাহিনীর প্রস্থান!
আম-জাম কাঠাল গাছে
পাখিরা গায় গান,
পাহাড় ঝর্ণা নদীর স্রোতে
একই কলতান!
হারমোনিয়াম একতারা টার
একই ভাষার সুর,
ভাটিয়ালি বাউল লালন
একই ভাষায় ভেসে আসে সুদূর মধুপুর !
মুচি মেথর কামার কুমার
একই ভাষার বাঙালি,
চাষী কিশান জেলে নিয়ে
তুলেছিলেন মুজিব আঙুলি!
সেই আঙুলি স্বাধীন দেশের
ভাগ্য হয় স্থির।
বাংলা ভাষায় মুজিবের ভাষন
অস্ত্র ধরেছিলো বাঙালি সব বীর।
জাতিসংঘে বাংলা ভাষায়
মুজিবের পহেলা ভাষন,
বিশ্বে সেদিন পরিচিতি পায়
বাংলা ভাষার আসন।
ভালোবাসে বাংলা ভাষা
দেশ-বিদেশের লোক,
বাঁশি কাসি ঢোলের বোল
বাংলা ভাষায় তোলে গত শোক!



