কলমে :- সাদিয়া আক্তার (দীঘি)।
তারিখ ঃ ১২.০২.২০২৪
আমি জন্ম নিতে চাই আবার এই বাংলায়
পাগল হয়েছি তোমার কবিতায়,
বার-বার চাই বাংলায় জন্ম নিতে
শুধু তোমার কবিতা পড়তে!
তুমি কবি নও জাদুকর
পাঠক হৃদয় জ্বালাও হাহাকার,
আমি কবি হবো,
ছন্দে ছন্দে সব জানাবো!
তোমায় ভালোবাসতে
কবির কাছে আসতে,
আসবো এ বাংলায়
ছন্দ হয়ে তোমার কবিতায়!
তুমি কবি সাহিত্যিক ফিলোসফার
তোমায় জ্ঞান দিয়েছেন আল্লাহ অপার,
ভালোবাসি তোমার শব্দ বর্ণ
পড়ে আঁখি, শোনে কর্ণ!
তোমার কবিতার প্রেমে পড়বে শত নারী
কবিতার রোমান্টিকতায় থাকতে না পারি,
তুমি বেঁচে থাকো শতবছর
পর জনমে ও থাকবে তোমার কবিতার আছর!
আমি তোমার মত হতে চাই কবি
আঁকবে লক্ষ জনে আমার ছবি,
তোমার দোয়া আশীর্বাদ চাই
দোয়া করিও যা চাই যেন পাই।
কবি সাহিত্যিক প্রবন্ধকার ইতিহাসবিদ,
ইজ্ঞিঃ মো: সিরাজুল ইসলাম।



