কবিতা ঃ ভাষা শহীদ।
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১৫.০২.২০২৪
ভাষার জন্য অকাতরে দিলো যারা প্রাণ
তারা আমার রাখি ‘বাঁধা হাতের’, রক্তের ভাইগন!
তাদের বুকে বুলেট হানলে যে বেঈমান দল
আমি তাদের ক্রস ফায়ার চাই, হোক তারা কতল!
বাংলা ভাষায় কথা বলা আমরা পাঁচ হাজার বছরের জাতি
সেই জাতীয়তাবাদ মুছলে যে, সে কি বাঙালির জ্ঞাতী?
বাঙালির ছদ্মবেশে উপড়ে ফেলেছে ‘বাঙালি জাতির শিকড়”
সেনাছাউনিতে জন্ম তাদের, পাক গুপ্তচর, জাতিকে করেছে বিকল!
বাংলা মায়ের গর্ভে জন্মেছে সুভাষ মুজিব জব্বার
বাঙালি জাতীয়তাবাদ মুছেছে যে, পাকিস্তান হোক তার কবর!
রবীন্দ্র সঙ্গীত নজরুলগীতি বন্ধ করতো যারা
শস্যশ্যামল বাংলার বুকে জন্ম নেয়নি তারা!
২১ শে ফেব্রুয়ারী, চল্লিশ জন হত্যা, লাশ করেছিলো গুম
নূরুল আমীনের হুকুমে সেদিন ভাইয়েরা হয়েছিলো খুন!
চাষার ছেলে, কেরানীর ছেলে বুকের রক্ত ঢেলে
মায়ের ভাষা রক্ষা করেছে যায়নি মায়েকে ফেলে !
নূরুল আমীন থেকে-ও বড় অপরাধী সামরিক স্বৈরচার
“বাঙালি” থেকে “বাংলাদেশি” করে বিভেদ আজ নিজ ঘর!
পাঞ্জাবীরা পাঞ্জাবি আছে ভাষাভাষী জাতীয়তাবাদ
সামরিক জান্তা “বাংলাদেশি জাতীয়তাবাদ” করে পেতে গেছে এক
ফাঁদ!



