রবিবার, মার্চ ১৫, ২০২৬

বদনামে কি’বা ভয়

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ০৪.০৩.২০২৪

 

বিজ্ঞাপন

যদি বদনাম না হলো

ভালোবেসে কি লাভ বলো?

লোকে বলবে আমি মন্দ নারী

তাতে ইতো আমি মহুয়া সুন্দরী!

 

নিন্দার কাটা খোঁচা না দিলে

ভালোবেসে কি সুখ তুমি পেলে?

পর জনমে চিনবে কি দেখে

যদি না মরি অপবাদের কাঁদা গায়ে মেখে?

 

সমাজপতি দের তৈরি ধর্মীয় বিচারে

যদি না ঢাকলাম গা নর্দমার কিচারে,

সেই আতরের ঘ্রাণে চিনে নেবে আমায়

পর জনমে আমি ও চিনবো তোমায়!

 

কত ছল করে জল আনতে গেছি

বলতে তোমায় আমি কেমন আছি,

তুবুও ধরা পড়েছি মোড়লের হাতে

বিচারে লোহা পোড়া কপালে ছ্যাকা, মাফ পাইনি কোন মতে!

 

পুরুষ শাসিত সমাজের পুরানো নিঠুর বিচার

বেগম রোকেয়া থেকে একই আচার!

নারীকে বাঁধো নারীকে সাধো নারীর উপর যতো অবিচার

আমি অয়োময় নির্ভীক, সাফ করতে চাই বহুব্রীহি সমাজের মিথ্যে অহংকার!

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত